কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৪, ১০:২২ এএম
আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ১১:২৫ এএম
অনলাইন সংস্করণ

ঈদে আত্মীয়-স্বজনের খোঁজ-খবরের বিষয়ে ধর্মীয় নির্দেশনা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রমজানের ও রোজার শেষে এলো খুশির ঈদ। এ ঈদের দিনে আত্মীয়-স্বজনদের খোঁজ খবর রাখার বিষয়ে বিশেষ গুরুত্ব রয়েছ। কোরআন ও হাদীসে আত্মীয় স্বজনের হকের বিষয়েও জোর নির্দেশনা দেওয়া হয়েছে।

সহীহ বুখারির ৫৯৮৬ নম্বর হাদিসে বলা হয়েছে, আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত। রাসূল (স.) বলেছেন, যে ব্যক্তি রিজিক প্রশস্ত হওয়ার এবং আয়ু বৃদ্ধির আশা করে সে যেনো আত্মীয়তার বন্ধন অক্ষুনণ্ন রাখে।

বুখারি শরিফের অপর হাদীসে বলা হয়েছে, রাসূল (স.) এরশাদ করেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না।

ইসলামী শরিয়তে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ওয়াজিব। তবে এক্ষেত্রে অধিকতর নিকটতম আত্মীয়-স্বজনদের অগ্রাধিকার দিকতে নির্দেশনা দেওয়া হয়েছে। আল্লাহ তায়ালা সূরা রাদের ২১ নম্বর আয়াতে বলেন, যারা সেই সম্পর্ক রক্ষা করে, যা রক্ষার নির্দেশ আল্লাহ দিয়েছেন।

বুখারি শরিফের অপর এক হাদীসে বলা হয়েছে, রাসূল (স.) বলেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখে সে যেনো তার রক্তের সম্পর্ক রজায় রাখে।

আত্মীয়তার সম্পর্কের বিষয়গুলো বিভিন্ন ধর্মীয় উৎসবগুলোতে বিশেষ গুরুত্ব পায়। ঈদ মানেই যেহেতু আনন্দ, সেহেতু ঈদের সময় এ আনন্দ ভাগাভাগি করতে আত্মীয়দের খোঁজ খবর করার বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে।

ঈদের সময়ে আত্মীয় স্বজনদের সম্পর্ক বজায় রাখার কয়েকটি উপায় হলো-

আত্মীয় স্বজনদের খোঁজ খবর নেওয়া। তাদের সঙ্গে সাক্ষাৎ করা ও উপহার উপঢৌকন দেওয়া।

অপেক্ষাকৃত স্বচ্ছল স্বজনদের উচিত অভাবীদের সাধ্যমতো সহযোগিতা করা।

বাড়িতে বেড়াতে এলে হাসিমুখে স্বজনদের বরণ করা এবং যথাসাধ্য আপ্যয়ন করা।

আত্মীয় স্বজনদের সুসংবাদে আনন্দিত হওয়া এবং দুঃসময়ে পাশে দাঁড়ানো।

আত্মীয় স্বজনদের কেউ অসুস্থ হলে তাদের খোঁজ রাখা। ঈদের ছুটিতে সুযোগ করে তাদের দেখতে যাওয়া।

ঈদে কোনোন স্বজন দাওয়াত দিলে যথাসম্ভব তার দাওয়াত কবুল করা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনও তিনিই রাজা’

মেসির আগে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা ছিলেন যিনি

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১০

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

১১

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

১২

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

১৩

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

১৪

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

১৫

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

১৬

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৭

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

১৮

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

১৯

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

২০
X