সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৩ মে ২০২৪, ০৯:১৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রান্তিক মানুষকে মূলধারায় নিয়ে আসতে কাজ করছি : দীপু মনি

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি। ছবি : কালবেলা
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি। ছবি : কালবেলা

সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যে জনগোষ্ঠী কিছুটা দুর্বল, নিজেরা পুরোপুরি সফল নয় এবং যারা অবস্থানগত ও ভৌগোলিক কারণে প্রান্তিক। সেই প্রান্তিক মানুষগুলোকে মূলধারায় নিয়ে আসতে চেষ্টা করছি।

শুক্রবার (৩ মে) সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর উপজেলার গজারিয়ায় ‘হেনরী ভুবন বৃদ্ধাশ্রম’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দীপু মনি বলেন, তাদের জীবন যাতে সুন্দর ও সহজ হয় সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। সেটি যদি সব জায়গায় করতে পারি তাহেলেই আমরা কাঙ্ক্ষিত মানবিক বাংলাদেশ গঠন করতে পারব।

বৃদ্ধাশ্রম উদ্বোধন শেষে সমাজকল্যাণমন্ত্রী সাংবাদিকদের বলেন, বৃদ্ধ বাবা-মাকে একা বাসায় রেখে সংসারের প্রয়োজনে কাজকর্মে যেতে হয়। তখন তারা নিঃসঙ্গতাবোধ করেন। বিষণ্নতায় তারা মানসিক সমস্যায় কষ্ট পান। এমন সময়ে যে কোনো সঙ্গ প্রয়োজন হয় এবং বিভিন্ন প্রয়োজন অনুভব করেন তারা। যে কারণে আজ দেশের বিভিন্ন স্থানে বৃদ্ধাশ্রম গড়ে উঠছে।

এ সময় সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরী, সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়, জেলা পরিষদ চেয়ারম্যান শামীম তালুকদার লাবু, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জান্নাত আরা তালুকদার হেনরী তার ব্যক্তি উদ্যোগে ৬ একর জায়গায় দ্বিতল আধুনিক ভবনে ৫৬টি কক্ষে ১১২ জনের ধারণক্ষমতা সম্পন্ন বৃদ্ধাশ্রম গড়ে তুলেছেন। এ ভবনে বিনোদনসহ আছে নানা সুযোগ-সুবিধা।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

১০

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

১১

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

১২

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১৩

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১৪

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১৫

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১৬

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৭

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৮

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৯

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

২০
X