শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ০৮:৪৩ পিএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০৮:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা-৩ আসনে নৌকা বাদে সব প্রার্থী হারাতে যাচ্ছে জামানত

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ আসনে (আশাশুনি-দেবহাটা ও কালিগঞ্জের আংশিক) অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে নৌকার প্রার্থী বাদে অন্য সকল দলের প্রার্থীরা জামানত হারাতে যাচ্ছেন। নির্বাচন কমিশনের বিধানুসারে নির্বাচনে ঘোষিত ফলে প্রদত্ত বৈধ ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পেলে জামানত বাতিল বলে গণ্য হয়। সেই হিসেবে এই আসনে নৌকা ব্যতীত বাকি প্রার্থীরা হারাচ্ছেন তাদের জামানত।

এই আসন থেকে এবারের নির্বাচনে মোট ৬টি দলের প্রার্থী নিজ নিজ দলীয় প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। এই আসনে দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রনি আলম নূর স্বাক্ষরিত ফল বিশ্লেষণে দেখা যায়, এই নির্বাচনে মোট ৮৬টি কেন্দ্রে ২ লাখ ৩৫ হাজার ৫৫৫ জন ভোটারের মধ্যে ১ লাখ ১৬ হাজার ৮৬৯ জন ভোটার ভোট প্রদান করেন। প্রদেয় ভোটের মধ্যে বাতিল হয় ৩ হাজার ৩৬৪ ভোট। ফলের হিসাবে বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ১৩ হাজার ৫০৫। বৈধ ভোটের মধ্যে এই আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আ ফ ম রুহুল হক ১ লাখ ৩ হাজার ৪৮৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন।

অপরদিকে ঘোষিত ফলে প্রদত্ত বৈধ ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পাওয়ায় জামানত বাতিল হওয়া প্রার্থীদের তালিকায় রয়েছেন জাতীয় পার্টি মনোনীত লাঙ্গলের প্রার্থী মো. আলিফ হোসেন। তার প্রাপ্ত ভোট ৭০৭৬টি। ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আম প্রতীকের প্রার্থী মো. আব্দুল হামিদের প্রাপ্ত ১ হাজার ১৪৮ ভোট, জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের প্রার্থী মো. মঞ্জুর হোসেন ৮৩৯ ভোট, তৃণমূল বিএনপির সোনালি আঁশ প্রতীকের রুবেল হোসেন ৫৬৩ ভোট এবং বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) এর চাকা প্রতীকের প্রার্থী শেখ তরিকুল ইসলাম পেয়েছেন ৩৯২ ভোট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বড় সতর্কবার্তা

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে আসছে এআই প্রযুক্তি: সিলেটে বাণিজ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, নাকি অন্য কিছু

সিলেটে কালবেলার সাংবাদিককে শ্বাসরোধে হত্যাচেষ্টা, থানায় অভিযোগ

ছাত্রদল নেতা সামির আটকের পরদিন ‘বাড়ি দখলের চেষ্টা’, হামলা-লুটপাটের অভিযোগ

১৯৯০-এর ‘ক্যামেরুন ট্র্যাজেডি’ কি ফেরাবে কেপ ভার্দে?

খুলনায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, জলদস্যু আজহারুল গ্রেপ্তার

তিস্তা সেচ ক্যানেলের পাশে মানুষের কঙ্কাল উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

মুক্তিযুদ্ধের সময় আ.লীগ গণমানুষের দল ছিল, পরে স্বৈরাচারী রূপ ধারণ করে: প্রতিমন্ত্রী নূর

১০

আগামী ৫ দিন কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

১১

বেঁচে থেকেও ‘মৃত’, নিজেকে জীবিত প্রমাণে দপ্তরে দপ্তরে ঘুরছেন রিকশাচালক

১২

কেপ-ভার্দে আর্জেন্টিনাকে গোল দিলেই এক বছর ফ্রিতে রোগী দেখবেন চিকিৎসক

১৩

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কখন, অনলাইনে দেখবেন যেভাবে

১৪

জবি ক্যারিয়ার ক্লাবের এলডিপির ওরিয়েন্টেশনে শতাধিক নতুন সদস্য

১৫

ছাত্রীনিবাসে মিলল পাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ, মৃত্যু ঘিরে রহস্য

১৬

ফেনীতে ছাত্রদলের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

১৭

আর্জেন্টিনার প্রথম একাদশে থাকছে তিন চমক!

১৮

স্পেনের হয়ে ‘গ্যালারি মাতানো’ কে এই শিশু?

১৯

দেশে এখন মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ তৈরি হয়েছে: রিজভী

২০
X