জৈন্তাপুর প্রতিনিধিঃ
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ০৫:৫৮ এএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ০৭:৪৩ এএম
অনলাইন সংস্করণ

তামাবিল স্থলবন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ

তামাবিল স্থলবন্দর। ছবি : কালবেলা
তামাবিল স্থলবন্দর। ছবি : কালবেলা

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক ভারত থেকে আমদানিকৃত পাথরের ওপর সরকারি অতিরিক্ত শুল্কায়ন মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে তামাবিল স্থলবন্দরের ব্যবসায়ীরা ভারত থেকে পাথর আমদানি বন্ধ করে দিয়েছেন। সোমবার (৮ জানুয়ারি) থেকে বন্দরের আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ীরা এ সিদ্ধান্ত নেন।

সোমবার সকালে সরজমিনে দেখা যায়, তামাবিল স্থলবন্দর দিয়ে পাথরবোঝাই কোন ভারতীয় ট্রাক বাংলাদেশ প্রবেশ করেনি। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)'র অতিরিক্ত শুল্কায়ন মূল্যবৃদ্ধির প্রতিবাদে সকাল ১২টায় তামাবিল স্থলবন্দরে স্থানীয় আমদানিকারক ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের সাথে এক মতবিনিময় সভায় তামাবিল চুনা পাথর, পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপ ভারত থেকে পাথর আমদানি বন্ধের ঘোষণা দেন।

সভায় সভাপতিত্ব করেন তামাবিল চুনা পাথর, পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি এম লিয়াকত আলী। সভায় তামাবিল চুনা পাথর, পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের সহসভাপতি মো. জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন (ছেদু), যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদ, সদস্য জাকির হোসেন (আর্মি), আব্দুল করিম রাসেল, সৈয়দ শামীম আহমদ সহ আমদানিকারক ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সভায় ব্যবসায়ীরা বাড়তি শুল্ক প্রত্যাহারের দাবি জানান। এ বিষয়ে তামাবিল চুনা পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি এম লিয়াকত আলী জানান, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভারত থেকে পাথর ও চুনাপাথর আমদানির ওপর অ্যাসেসমেন্ট ভ্যালু প্রতি টনে অতিরিক্ত মূল্যবৃদ্ধি করে। এই বাড়তি শুল্ক দিয়ে পণ্য আমদানি করতে হলে আমদানিকারক ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়বেন। তাই তামাবিলসহ সিলেটের সবক'টি বন্দর ও শুল্ক স্টেশন দিয়ে পাথর ও চুনপাথর পাথর আমদানি বন্ধ রাখা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক সিলেট অঞ্চলের স্থলবন্দরগুলোতে ভারত থেকে আমদানি করা বোল্ডার স্টোন, স্টোন চিপস এবং লাইমস্টোন পাথরের ওপর অতিরিক্ত শুল্কায়ন মূল্যবৃদ্ধি সংক্রান্ত সিলেট কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার কর্তৃক গত ৪ জানুয়ারি এক পত্রে ৮ জানুয়ারি থেকে শুল্কায়ন মূল্য কার্যকর হওয়ার কথা ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

১০

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

১১

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

১২

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

১৩

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

১৪

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১৫

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১৬

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

১৭

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১৮

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১৯

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২০
X