নাটোর প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ০১:৪০ পিএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ০১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

নাটোরে চার আসনে জামানত হারাচ্ছেন যেসব প্রার্থী

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চারটি আসনে ৩২ জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে জামানত হারাচ্ছেন ২৪ জন। এর মধ্যে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে সাত প্রার্থী জামানত হারাবেন। প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় এসব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।

জামানত হারানো প্রার্থীরা হলেন হলেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও নাটোর জেলা শাখার সভাপতি মো. ইব্রাহীম খলিল (হাতুড়ি), আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী নাটোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য লে. কর্নেল (অব.) মো. রমজান আলী সরকার (কাঁচি), জাতীয় পার্টির ব্যারিস্টার মো. আশিক হোসেন (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী নাটোর জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজল রায় (ঢেঁকি), জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ইঞ্জিনিয়ার মো. মোয়াজ্জেম হোসেন (মশাল), স্বতন্ত্র প্রার্থী মো. জামাল উদ্দিন ফারুক (ট্রাক) এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) মো. লিয়াকত আলী (একতারা)।

নাটোর-২ (নাটোর সদর-নলডাঙ্গা) পাঁচজন প্রার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে তিনজন তাদের জামানত হারাচ্ছেন। এদের মধ্যে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে ড. নুরুন্নবী মৃধা, বাংলাদেশ কংগ্রেসের র ডাব প্রতীকে বজলুর রশিদ এবং জাসদের মশাল প্রতীকে শরিফুল ইসলাম রয়েছেন।

নাটোর-৩ (সিংড়া) ৯ জন প্রার্থীর মধ্যে ৭ জন তাদের জামানত হারাচ্ছেন। এর মধ্যে বিকল্পধারার কুলা প্রতীকে আনোয়ার হোসেন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির হাতুড়ি প্রতীকে মিজানুর রহমান মিজান, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে আনিসুর রহমান, তৃণমূল বিএনপির আবুল কালাম আজাদ, বাংলাদেশ কংগ্রেসের আমিরুল ইসলাম, তরিকত ফেডারেশনের আলতাফ হোসেন ও স্বতন্ত্র আব্দুল্লাহ আল মামুন রয়েছেন।

নাটোর-৪ আসনে জাতীয় পার্টির অধ্যাপক আলা উদ্দিন মৃধা, জেপির সেলিম রেজা, বিএনএমের গাজী আবু সায়েম রতন, তৃণমূল বিএনপির আব্দুল খালেক সরকার, বাংলাদেশ কংগ্রেসের শান্তি রিবারু ও স্বতন্ত্র প্রার্থী সুজন আহমেদ জামানত হারাচ্ছেন।

ভোটের ফলাফল বিশ্লেষণ এবং জেলা নির্বাচন অফিস সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রাবণের বৃষ্টিতে রুনা লায়লার সুরের বর্ষণ

চট্টগ্রামে নিহত ‘সন্ত্রাসী’ বাবলার বাসার পাশে মিলল বিদেশি পিস্তল

সময় থাকতে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের: নাসীরুদ্দীন পাটওয়ারী

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

মার্কিন ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের

ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদায় দেখতে হবে: আইনমন্ত্রী

১৫ আগস্ট ঢাকায় ওলামা-মাশায়েখ সম্মেলন

ফ্লাইওভারে ওড়ানো সেই পতাকা প্রধানমন্ত্রীকে দিতে চান গুলিবিদ্ধ আজিজুর 

যুবদল কর্মী পারভেজ হত্যা: ৩ দিনের রিমান্ডে শ্যুটার চঞ্চল

১০

অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকেই গেলেন নাহিদ রানা, অনিশ্চিত আরও দুই ক্রিকেটার

১১

সারাদেশে বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১২

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে দায়িত্ব নিতে হবে: ঢাবি ভিসি

১৩

রিমান্ড শেষে শীর্ষ সন্ত্রাসী বাপ্পি ও তার সহযোগী কারাগারে

১৪

পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়তে ৩৩০০ ভবনে একযোগে অভিযান

১৫

পরিকল্পিত নগরায়ন গড়তে সবুজায়নের বিকল্প নেই: ভূমিমন্ত্রী 

১৬

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলা ও শিক্ষার বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী

১৭

যুক্তরাষ্ট্র যে কারণে শুল্ক আরোপ করেছে তা ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী

১৮

সেরা গোলের দৌড়ে আর্জেন্টিনার দুই তারকা, তালিকায় আরও আছেন যারা

১৯

শিকড় সন্ধানী 'ইত্যাদি' এবার লক্ষ্মীপুরে, কবে প্রচার?

২০
X