রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ০৫:১৭ পিএম
অনলাইন সংস্করণ

এমপিকে শুভেচ্ছা জানাতে গিয়ে পিটুনি খেলেন ইউপি চেয়ারম্যান

গোদাগাড়ী সদর ইউপি চেয়ারম্যান মাসুদুল গণি। ছবি : সংগৃহীত
গোদাগাড়ী সদর ইউপি চেয়ারম্যান মাসুদুল গণি। ছবি : সংগৃহীত

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে টানা চার মেয়াদে এমপি নির্বাচিত হওয়া ওমর ফারুক চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানাতে গিয়ে পিটুনী খেয়েছেন মাসুদুল গনি নামে এক ইউপি চেয়ারম্যান।

সোমবার (জানুয়ারি) রাত ৯টার দিকে এমপি ফারুক চৌধুরীর মালিকানাধীন রাজশাহী মহানগরীর নিউমার্কেট এলাকার থিম ওমর প্লাজার নীচতলায় তার রাজনৈতিক কার্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনার পর মাসুদুল গনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পরে নিজের ও পরিবারের জানমালের নিরাপত্তা চেয়ে আরএমপির বোয়ালিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি।

পিটুনি খাওয়া গোদাগাড়ী সদর ইউপি চেয়ারম্যান মাসুদুল গণি এই আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা গোলাম রাব্বানীর কাঁচি প্রতীকের সমর্থক ছিলেন বলে জানা গেছে।

অভিযোগ মতে, গোদাগাড়ী সদর ইউপি চেয়ারম্যান মাসুদুল গনি সোমবার রাতে নগরীর থিম ওমর প্লাজায় যান রাজশাহী-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে। রাত ৯টার দিকে ফুল দিয়ে বেরিয়ে আসার সময় গোদাগাড়ী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন সেন্টুর নির্দেশে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পারভেজ বাবুর নেতৃত্বে ১০-১২ জন ক্যাডার মাসুদুল গণির ওপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় ইউপি চেয়ারম্যান মাসুদুল গণিকে কিল ঘুষি ও লাথি মারতে থাকে তারা। পরে মাসুদুল গণির লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনার পর চেয়ারম্যান মাসুদুল গণি প্রাথমিক চিকিৎসা নেন।

ইউপি চেয়ারম্যান মাসুদুল গণির অভিযোগ, সন্ত্রাসী পারভেজ বাবুর নেতৃত্বে তার দলবল নিয়ে আমার ওপর আকস্মিকভাবে হামলা করে। সন্ত্রাসীরা তাকে বলে, ‘শালা তুই কাঁচির ভোট করেছিস। এখন এমপিকে ফুল দিতে এসেছিস কেন।’ দু’এক কথা বলতে বলতে এলোপাতাড়ি মারধর শুরু করে। এ ঘটনায় আমি হতবিহ্বল হয়ে পড়ি। আমাকে মারতে দেখে আমার লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আমি তাৎক্ষণিক ওমর ফারুক চৌধুরী এমপিকে ঘটনা জানাই।

এদিকে ইউপি চেয়ারম্যানকে পিটিয়ে আহত করার বিষয়ে জানতে রাজশাহী-১ আসনের এমপি ওমর ফারুক চৌধুরীর মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি। ফলে এই বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

তবে অভিযোগের বিষয়ে গোদাগাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পারভেজ মোশাররফ বাবু অভিযোগ অস্বীকার করে বলেন, এমপিকে ফুল দিতে যাওয়ার সময় ভিড়ের মধ্যে কে কাকে মেরেছে আমরা জানি না। আমরা চেয়ারম্যানকে মারিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অমান্য করে কর্মসূচি, ১০ শিক্ষার্থীকে শোকজ

৪৫ বছর পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী আটক

পিরোজপুরে ছাত্রদল নেতার বিরুদ্ধে সমকামিতার অভিযোগ

এইচএসসি পরীক্ষা / ভূগোল প্রথম পত্রের পরীক্ষায় দ্বিতীয় পত্রের প্রশ্ন দেওয়ার অভিযোগ

যেভাবে তুরস্কে কয়েক ঘণ্টার একটি অভ্যুত্থানচেষ্টা আটকে দিয়েছিলেন এরদোয়ান

ময়মনসিংহ মেডিকেলে র‌্যাবের অভিযান, ১৪ দালাল গ্রেপ্তার

অসহায় মুক্তা বেগমের দায়িত্ব নিলেন লুৎফুজ্জামান বাবর

কবরস্থান থেকে ৯ কঙ্কাল চুরি

মেসিদের বিরুদ্ধে ইংল্যান্ডের গোপন ছক, এক পানির বোতলেই সব ফাঁস!

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১০

নদীতে গোসলে নেমে ৪ শিশুর মৃত্যু

১১

মেসি ম্যাজিক বনাম ইংল্যান্ডের রক্ষণব্যূহ: যেখানে হেরে গেলেন টুখেল

১২

সাবরিনা রুবিনের রচনায় সংগীতশিল্পী শুভ্র দেবের জীবনী

১৩

জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন হবে: প্রতিমন্ত্রী টুকু

১৪

মাদক সেবনের প্রতিবাদ করায় বিএনপি নেতা খুন

১৫

ইরানের ৮ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি জর্ডানের

১৬

চীনের সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে চায় উত্তর কোরিয়া

১৭

ব্রাজিলের ৬৪ বছরের পুরোনো রেকর্ড ভাঙার দোরগোড়ায় আর্জেন্টিনা!

১৮

আর্জেন্টিনার জয়ে খুশির জোয়ারে ভাসছে শোবিজ অঙ্গন

১৯

ইরানে মার্কিন হামলা, খালি করা হলো শিশুদের ক্যানসার হাসপাতাল

২০
X