কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ১০:৩৬ এএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ১১:৪৯ এএম
অনলাইন সংস্করণ

জামানত বাজেয়াপ্ত হচ্ছে মাহিয়া মাহির

চিত্রনায়িকা মাহিয়া মাহি। ছবি : সংগৃহীত
চিত্রনায়িকা মাহিয়া মাহি। ছবি : সংগৃহীত

প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে জামানত বাজেয়াপ্ত হচ্ছে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহির।

রোববার (৭ জানুয়ারি) ভোটগ্রহণ শেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসকারি ফলাফল ষোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।

বেসরকারি ফলাফল অনুসারে দ্বাদশ সংসদ নির্বাচনে রাজশাহী-১ -এ ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহি পেয়েছেন ৯ হাজার ৯ ভোট। ওই আসনে ১ লাখ ৩ হাজার ৫৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরী।

এর আগে রোববার নির্বাচনের দিন ভোট দিতে পারেননি মাহি। রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে মাহি বলেন, আমি হারি বা জিতি ইনশাআল্লাহ সোমবার (৮ জানুয়ারি) পুরো এলাকায় একটা শোডাউন দেব। হেরে গেলেও সবাইকে জানান দেব আমি তাদের সঙ্গে আছি এবং ভবিষ্যতেও থাকব। আর জিতলে এ এলাকার সব শ্রেণিপেশার মানুষকে দেওয়া সব প্রতিশ্রুতি তাদের নিয়েই বাস্তবায়ন করব।

আসনটিতে মোট বৈধ ভোটার সংখ্যা ছিল ২ লাখ ১২ হাজার ২৯৬ জন। বাতিলকৃত ভোটের সংখ্যা ৭ হাজার ৪৯৭টি। এ ছাড়া সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ১৯ হাজার ৭৯৩টি।

উল্লেখ্য, নির্বাচনে কাস্ট হওয়া মোট ভোটের আট ভাগের এক ভাগের কম বা শতকরা হিসেবে সাড়ে বারো শতাংশ ভোটের কম ভোট কোনো প্রার্থী পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়ে যায়। সেই হিসেবে মাহিয়া মাহি পেছেন আট ভাগের এক ভাগেরও কম অর্থাৎ ৪.২৫ শতাংশ ভোট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসার ছাদ থেকে পড়ে প্রধান শিক্ষকের মৃত্যু

যুদ্ধ কখন শেষ হবে তা যুক্তরাষ্ট্র নয়, ইরান নির্ধারণ করবে: তেহরান

অচল খুচরা টাকা  / টাঙ্গাইলে ১-৫ টাকা নোটের বদলে ধরিয়ে দেওয়া হচ্ছে চকলেট

আর্জেন্টিনার কোচকে মিথ্যাবাদী বললেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার

বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি

স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায় যে ১২ খাবার

সবজির দাম নাগালের বাইরে, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত

রাকসুর জিএস আম্মারের ওপর হামলার অভিযোগ

একসঙ্গে ৯৩ শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারকে পদায়ন

‘জেলেনস্কিকে অবশ্যই ইরানি জাহাজে হামলার পরিণতি ভোগ করতে হবে’

১০

দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল অটোরিকশাচালকের

১১

হলিউডে পা রোনালদোর, কোন চরিত্রে?

১২

প্রেম করে দ্বিতীয় বিয়ে, তালাক দেওয়ায় যে কাণ্ড ইউপি সদস্যের

১৩

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

১৪

খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারিদের গোলাগুলি, আগ্নেয়াস্ত্র ও ভারতীয় রুপি উদ্ধার

১৫

সময় বেঁধে সিএনজি স্টেশন মালিকদের কর্মসূচি প্রত্যাহার

১৬

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

১৭

বিশ্বকাপ ফাইনালের রেফারির হঠাৎ অবসর

১৮

মন্তব্যকারীদের অফিসে এসে কথা বলার আহ্বান ওমর সানীর

১৯

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

২০
X