বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ০৬:০৭ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় বিএনপির আরও দুই নেতাকে অব্যাহতি

মোখলেছার রহমান ও  আকবর আলী। ছবি : সংগৃহীত
মোখলেছার রহমান ও আকবর আলী। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার দুই দিনের মাথায় বগুড়ার শিবগঞ্জে বিএনপির আরও দুই নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনের সময় টাকার বিনিময়ে ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে আসা এবং দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

অব্যাহতি প্রাপ্তরা হলেন শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়ন বিএনপির উপদেষ্টা ও সাবেক ইউপি চেয়ারম্যান মোখলেছার রহমান খলিফা এবং মাঝিহট্ট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আকবর আলী তালুকদার।

মঙ্গলবার (৯ জানুয়ারি) শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল ওহাব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

অব্যাহতি প্রসঙ্গে শিবগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি মীর শাহে আলম মুঠোফোনে বলেন, এই দুই নেতা বিএনপির ভোটবর্জন কর্মসূচিতে অংশগ্রহণ না করে অবৈধ নির্বাচনে এক বিশেষ প্রার্থীর পক্ষে সরাসরি প্রচারণা চালিয়েছেন। তারা টাকার বিনিময়ে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে উদ্বুব্ধ করেছেন। এ জন্য ওই দুই ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরা তাদের বিরুদ্ধে প্রমাণসহ উপজেলা বিএনপির কাছে লিখিত অভিযোগ করেছেন। তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হয়। কিন্তু দীর্ঘদিন তারা দলের সঙ্গে স্বক্রিয় থাকায় বহিষ্কার না করে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অব্যাহতির বিষয়ে মোকামতলা ইউনিয়ন বিএনপির উপদেষ্টা ও সাবেক ইউপি চেয়ারম্যান মোখলেছার রহমান খলিফা বলেন, আমি কারও ভোট করিনি। তবে পুলিশের অনুরোধে ভোটকেন্দ্রের আশপাশে গিয়েছিলাম। তাতে যদি কেউ অব্যাহতি দেয় তাতে কোনো আপত্তি নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ড ম্যাচে জার্সি বদলাতে চাইছে আর্জেন্টিনা, কিন্তু কেন?

ইসলামাবাদ সমঝোতা শেষ, সব মার্কিন ঘাঁটিই এখন লক্ষ্যবস্তু: ইরান

৪ জেলার মানুষের ভোগান্তির সেই সড়কে উন্নয়ন কাজ শুরু

বন্যার পানিতে যে ১০ ভুল কখনো করবেন না

৩ ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে কুমিল্লা নগরী

কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন কমিটি

যুবদল নেতা রুবেল হোসেনকে কুপিয়ে হত্যা

‘ইনকিলাব কালচারাল ট্রাস্ট’ গঠনে চার দফা প্রস্তাব শহীদ ওসমান হাদি ফাউন্ডেশনের

প্রধানমন্ত্রীর কর্মসূচিতে যাওয়ার পথে মেঘনা নদীতে ট্রলারডুবি

ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১০

ঢাবির দুই ছাত্রী হলের জলাবদ্ধতা নিরসন, দুর্যোগ মোকাবিলায় ৭ সদস্যের কমিটি গঠন

১১

স্বাধীনতার ৫৭ বছরেও পাকা হয়নি ভরিপাশা-তালতলী সড়ক

১২

চট্টগ্রামে বন্যায় সাপের কামড়ে আহত ৭৫

১৩

চট্টগ্রামে নামছে বন্যার পানি, ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র

১৪

এনসিসি ব্যাংক ও আকিজ রিসোর্স গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৫

ঢাবির খেলার মাঠে জলাবদ্ধতার প্রতিবাদে দেশীয় মাছ অবমুক্ত করবে ডাকসু

১৬

সীতাকুণ্ডে জলাবদ্ধতার প্রতিবাদে কারখানার সড়ক অবরোধ

১৭

সেমিফাইনালে কখনোই হারেনি আর্জেন্টিনা, এবার কী হবে

১৮

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে প্রশিকা, দ্রুত আবেদন করুন

১৯

চট্টগ্রাম নগরীতে কমেছে জলাবদ্ধতা, স্বাভাবিক ছন্দে ফিরছে নগরজীবন

২০
X