রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪, ০৬:১৫ পিএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

নৌকায় ভোট দেওয়ায় বৃদ্ধ মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল ছেলে

কোনো উপায় না পেয়ে প্রতিবেশী তরফ আলীর বাড়িতে আশ্রয় নেন বৃদ্ধা মা। ছবি : কালবেলা
কোনো উপায় না পেয়ে প্রতিবেশী তরফ আলীর বাড়িতে আশ্রয় নেন বৃদ্ধা মা। ছবি : কালবেলা

নৌকা প্রতীকে ভোট দেওয়ায় বৃদ্ধ মা রূপজান বেওয়াকে (৯০) বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ছেলে শাকেত আলীর বিরুদ্ধে। রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের অমরপুর গ্রামে এমন ঘটনা ঘটেছে। এদিকে অসহায় হয়ে পড়া ওই বৃদ্ধার আশ্রয়ের জন্য উদ্যোগ নিয়েছেন ওই আসন থেকে নৌকা প্রতীকে সদ্য বিজয়ী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

জানা যায়, বৃদ্ধা রূপজান বেওয়া ভোটার হওয়ার পর থেকে নৌকায় ভোট দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধন্দহ-অমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দেন। কিন্তু এই আসনে নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট করেন এই বৃদ্ধার ছেলে শাকেত আলী, ছেলে বউ ও জামাই আনোয়ার। তাদের কথার বাইরে গিয়ে মায়ের ভোট দেওয়ার বিষয়টি ছেলে শাকেত আলী জানতে পেরে ভোটের দিন রোববার সন্ধ্যায় অকথ্য ভাষায় গালাগাল করে বাড়ি থেকে বের করে দেন। এতে বৃদ্ধা কোনো উপায় না পেয়ে প্রতিবেশী তরফ আলীর বাড়িতে আশ্রয় নেন। পরে গত মঙ্গলবার (৯ জানুয়ারি) মা রূপজানকে খুঁজে না পেয়ে বিষয়টি স্থানীয় আওয়ামী লীগ নেতা আলম হোসেনকে জানান ওই বৃদ্ধার মেয়ে রাহিমা। এর প্রেক্ষিতে খোঁজাখুঁজির পর বৃদ্ধার সন্ধান পান তিনি। পরে নিখোঁজ হওয়ার কারণ জানতে চাইলে আলম হোসেনকে তিনি বিস্তারিত জানান। বৃদ্ধার কথা শুনে আলম বিষয়টি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে অবগত করেন। তখন তিনি ওই বৃদ্ধার নামে জমি ক্রয় করে আবাসন নিশ্চিত করতে আলমকে নির্দেশ দেন।

বৃদ্ধা রূপজান বেওয়া বলেন, ‘ছেলে নৌকায় ভোট দিতে নিষেধ করেছিল। ছেলের নিষেধ না শোনায় আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমি সারা জীবন নৌকায় ভোট দিয়ে এসেছি। নৌকা প্রতীক দেখে ছেলের কথা রাখতে পারিনি। তবে যে কয় দিন বেঁচে আছি, ভোট আসলে নৌকা ছাড়া ভোট দেব না।’

বৃদ্ধাকে আশ্রয়দাতা তরফ আলী বলেন, ‘ভোটের দিন মাগরিব নামাজের পরে তিনি আমার বাড়িতে আসেন। তাকে রাতের খাবার খাইয়ে পাশের একটি ঘরে থাকার ব্যবস্থা করে দিয়েছি। আমার বাড়িতে দুইদিন থেকে আছে। যত দিন ইচ্ছা থাকবে কোনো সমস্যা নেই। রূপজানের স্বামী হজরত আলী প্রায় ৩০ বছর আগে মারা গেছেন। তিনিও নৌকার ভক্ত ছিলেন।’

তবে মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার কথা অস্বীকার করে অভিযুক্ত ছেলে শাকেত আলী বলেন, ‘মাকে নৌকায় ভোট দেওয়ার বিষয়ে কোনো কথা বলিনি। তবে আমার ওপর রাগ করে বাড়ি থেকে চলে গেছে। রাগ কমে গেলে বাড়িতে চলে আসবে।’

স্থানীয় আওয়ামী লীগ নেতা আলম হোসেন বলেন, ওই বৃদ্ধা ছেলের কাছে আর ফিরে যেতে চান না। তাই প্রতিমন্ত্রীর নির্দেশ পেয়ে তার জন্য জায়গা ঠিক করা হয়েছে। দুই এক দিনের মধ্যেই তার জন্য আবাসন তৈরির কাজ শুরু হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

১০

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

১১

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

১২

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

১৩

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

১৪

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১৬

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১৭

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১৮

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১৯

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

২০
X