লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ১১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

জমি লিখে নিয়ে বাবা-মাকে বের করে দিলেন ছেলে

বৃদ্ধি আছিমুদ্দিন। ছবি : কালবেলা
বৃদ্ধি আছিমুদ্দিন। ছবি : কালবেলা

কৌশলে জমি লিখে নিয়ে বৃদ্ধ বাবা-মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। মেয়ের বাড়িতে আশ্রয় নিয়ে থানায় অভিযোগ দিয়েছেন বৃদ্ধ দম্পতি। লালমনিরহাট পৌরসভার উত্তর সাপটানা মদনের চক নামক এলাকায় এ ঘটনা ঘটেছে।

বৃদ্ধ দম্পতি ওই এলাকার মৃত মুন্সের আলীর ছেলে আছিমুদ্দিন (৮০) ও তার স্ত্রী খোদেজা খাতুন (৬০)।

অভিযোগ উঠেছে, ছেলে খবির উদ্দিন, ছেলের বউ শাহিনা বেগম ও নাতি মো. শাহিন আলম মিলে কৌশলে সব জমি লিখে নিয়ে বাড়ি থেকে বের করে দেন। পরে ওই বৃদ্ধ দম্পতি মেয়ের জামাইয়ের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। গত বৃহস্পতিবার রাতে আছিমুদ্দিন বাদি হয়ে লালমনিরহাট সদর থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগ থেকে জানা যায়, বাড়ি, ভিটাসহ সব জমি লিখে নিয়ে আছিমুদ্দিন ও তার বৃদ্ধ স্ত্রীকে ভরণপোষণ দেওয়া বন্ধ করে দেয় ছেলে। ফলে অতি কষ্টে দিনাতিপাত করতে থাকে। একপর্যায়ে বৃদ্ধ দম্পতিকে বাড়ি থেকে চলে যেতে বলে তারা। কোনো উপায় না পেয়ে ওই দম্পতি মেয়ে জামাতার বাড়িতে অবস্থান নেয়।

এরপর বৃদ্ধ দম্পতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে, তাদের দুই মেয়েসহ মেয়ে জামাতারা দেখাশোনা করে। কিন্তু ছেলে-ছেলের বউ, নাতি তাদের কোনো খোঁজখবর নেয়নি। সুস্থ হয়ে পুনরায় বাড়িতে ফিরলে তারা বৃদ্ধার ঘরের ফ্যানের সংযোগ কেটে দেয়। একপর্যায়ে বৃদ্ধ দম্পতিকে তারা বাড়ি থেকে বের করে দেয়।

আছিমুদ্দিন বলেন, আমি কোথায় গেলে বিচার পাব। এ বয়সে এমন দেখতে হবে ভাবিনি। এখন আমি ছোট মেয়ের বাড়িতে আর আমার স্ত্রী বড় মেয়ের বাড়িতে আছে। দুজন আলাদা আলাদা আশ্রয়ে আছি। আমি আর ছেলের বাড়িতে যেতে চাই না। আমি আমার জমাজমি ফেরত চাই।

লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মাদ নূরনবী কালবেলাকে বলেন, বৃদ্ধ আছিমুদ্দিনের বিষয়টি মর্মান্তিক, অভিযোগ পেয়ে ছেলে, ছেলের বউ ও নাতিকে থানায় ডাকা হয়েছে। তারা আসেনি, তাই নিয়ম অনুযায়ী মামলা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১০

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১১

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১২

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৩

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৪

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৬

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৭

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৮

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৯

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

২০
X