নুরুল ফেরদৌস, কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ১২:১২ পিএম
অনলাইন সংস্করণ

লালমনিরহাটে আলুর বাম্পার ফলন

লালমনিরহাটের কালীগঞ্জে ক্ষেত থেকে আলু সংগ্রহ করা হচ্ছে। ছবি : কালবেলা
লালমনিরহাটের কালীগঞ্জে ক্ষেত থেকে আলু সংগ্রহ করা হচ্ছে। ছবি : কালবেলা

লালমনিরহাটের কালীগঞ্জে আগাম জাতের আলু চাষ করে বাম্পার ফলন হয়েছে। ফলনের পাশাপাশি আশাতীত দাম পেয়ে এবার বেশ খুশি আলু চাষিরা।

চলতি মৌসুমে আলু বীজ, রাসায়নিক সার, কীটনাশক, মজুরি, সেচ সবকিছু মিলিয়ে আলু উৎপাদনে খরচ বেড়েছে আলু চাষিদের। এবার ভালো দাম পাওয়ায় কৃষকরা কিছুটা হলেও স্বস্তিতে রয়েছেন।

জানা গেছে, প্রতি বিঘায় আলু উৎপাদনের খরচ বাদ দিয়ে এক বিঘা জমিতে কৃষকের লাভ হচ্ছে গড়ে ২৫-৩০ হাজার টাকা। কালীগঞ্জে চলতি মৌসুমে প্রায় ১০১০ হেক্টর জমিতে আগাম স্থানীয় ৭ জাতের আলু চাষ হয়েছে।

লালমনিরহাট জেলায় দুই ধরনের জমিতে আলু চাষ হয়ে থাকে। আগাম স্থানীয় ৭ জাতের আলু চাষ হয় জেলার বিভিন্ন গ্রামের ভিটেমাটির জমিতে। আর আমন ধান কাটার পর ব্যাপক হারে চাষ হয় এঁটেল ও দোআঁশ মাটির জমিতে। গত অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আগাম জাতের আলু বীজ রোপণ মৌসুম শুরু হয়। ৬০-৬৫ দিনে আগাম জাতের এ আলুর ফলন হয় ৫০-৬০ মণ প্রতি বিঘা জমিতে।

উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুন বলেন, যথাসময়ে বিভিন্ন পরামর্শ প্রদান করার ফলে কৃষকরা সকল সমস্যা মোকাবিলা করে আলুর ভালো ফলনে সক্ষম হয়েছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর চলতি রবি মৌসুমে আলু আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১০১০ হেক্টর জমি। এ পর্যন্ত অর্জন হয়েছে ১০৯০ হেক্টর জমি। উৎপাদনের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা পূরণ হবে বলে আশা করা হচ্ছে। এখন প্রতি শতাংশ জমিতে আড়াই মণ আলু উৎপাদন হয়েছে। প্রতি কেজি আলুর মূল্য ৫০ থেকে ৬০ প্রতি মণ আলু ২০০০ থেকে ২২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এতে কৃষকরা লাভবান হবেন বলে আশা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালি চার্জার সকেটে লাগিয়ে রাখলে কি বিদ্যুৎ খরচ হয়?

হোলি আর্টিজান হামলার ১০ বছর, আপিলে শুনানির অপেক্ষা

আর্জেন্টিনা-ব্রাজিলকে পেছনে ফেলে যেভাবে চ্যাম্পিয়ন হতে পারে ফ্রান্স

ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে মিথ্যাচার করছেন নেতানিয়াহু: ইসরায়েলের সাবেক সেনাপ্রধান

বাউবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের কার্যনির্বাহী পরিষদ গঠিত

নিখোঁজের ২২ দিনেও মেলেনি ফারজানার সন্ধান

আতিউরসহ ১৬ বছরের বাংলাদেশ ব্যাংকের বোর্ড সদস্যদের নথি তলব দুদকের

শেষ ১৬ থেকে ফাইনাল পর্যন্ত কেমন হতে পারে ব্রাজিলের পথ

জুলাইয়ে ভারী বৃষ্টিতে দেশের তিন অঞ্চলে বন্যার পূর্বাভাস

ইউপি সদস্যদের বিরুদ্ধে স্বজনপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ

১০

জুলাই মাসের এলপিজির নতুন দাম নির্ধারণ বৃহস্পতিবার

১১

মৎস্য ঘেরে ‘ফুলকা পচা’ রোগের মড়ক, দিশেহারা চাষিরা

১২

ডিসেম্বরে চালু হতে পারে আগ্রাবাদ র‍্যাম্প, নির্মাণকাজ শুরু

১৩

জিতেও নীরব নীতি আনচেলত্তির, জোগো বোনিতোয় রিয়াল ‘ডিএনএ’ মেশাচ্ছেন ডন

১৪

মেক্সিকোর জয়ে আনন্দ মিছিলে ‘দম বন্ধ’ হয়ে ৩ জনের মৃত্যু

১৫

ভারতীয় নাট্যজগতের কিংবদন্তি বিজয়া মেহতা আর নেই

১৬

সীমান্তের শূন্যরেখা থেকে উধাও বিএসএফের পুশইনকৃত ৩ যুবক

১৭

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের নতুন এমডি কে. এম. আওলাদ হোসেন

১৮

স্বেচ্ছাসেবক দল কর্মীকে কুপিয়ে হত্যাচেষ্টা

১৯

সন্তান হত্যার অভিযোগে বাবা-মাসহ গ্রেপ্তার ৩

২০
X