মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ০১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে হাজতির মৃত্যু

মানিকগঞ্জ জেলা কারাগার। ছবি : কালবেলা
মানিকগঞ্জ জেলা কারাগার। ছবি : কালবেলা

মানিকগঞ্জ জেলা কারাগারে সাগর হোসেন (৪০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে কারাগারের সুপার মো. বজলুর রশিদ এই বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (১০ জানুয়ারি) অসুস্থ অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক রাত ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মৃত হাজতির বাড়ি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার তালতলা এলাকার মৃত হাসেম আলীর ছেলে। সিংগাইর থানায় নারী ও শিশু নির্যাতন মামলায় কারাগারে বন্দি ছিলেন তিনি।

জেলা কারাগার ও হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যার পর হাজতি সাগর হোসেন কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। রাত সাড়ে ৮টার দিকে কারাগার থেকে চিকিৎসার জন্য জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদা সুলতানা পরীক্ষা-নিরীক্ষা করে রাত ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) কাজী এ কে এম রাসেল বলেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ওই রোগীর (হাজতি) মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

কারাগারের সুপার মো. বজলুর রশিদ আখন্দ বলেন, গতকাল সন্ধ্যার পরে করাগারে হাজতি সাগর হোসেন অসুস্থ হয়ে যায়। পরে তাকে জেলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো

শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী

পশ্চিমবঙ্গের হলদিয়া রিফাইনারিতে ভয়াবহ আগুন, আহত ১৫

গোপালগঞ্জে ৭ বছরেও শেষ হয়নি মডেল মসজিদের নির্মাণকাজ

ব্রাজিল কোন কৌশলে জাপানকে হারাল, জানালেন আনচেলত্তি

ঘুমন্ত স্বামীকে বিশেষ কায়দায় হত্যার পর মাটিচাপা দেন স্ত্রী

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ডানপন্থি, বাগড়া বামপন্থিদের

আজকের স্বর্ণের বাজারদর

১০

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক

১১

চোখ উপড়ানো অবস্থায় মরদেহ উদ্ধার

১২

যুক্তরাষ্ট্র চুক্তি মানলেই প্রতিশ্রুতি রক্ষা করবে ইরান, বললেন পেজেশকিয়ান

১৩

রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭.৬ শতাংশ

১৪

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯

১৫

ব্রাজিলের জয়ে অনন্য রেকর্ড ক্যাসেমিরোর

১৬

বিশ্বকাপে মহা অঘটন, ৪৪ বছরের ইতিহাস ভেঙে জার্মানির বিদায়

১৭

১২ কোটি টাকার মডেল মসজিদে ফাটল 

১৮

আইভরি কোস্ট বা নরওয়ের বিপক্ষে ব্রাজিলের রেকর্ড কেমন?

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X