মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪, ০৩:৫৯ পিএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

আদালত ভবন থেকে স্ত্রীকে ধাক্কা দিয়ে পড়ে গেলেন স্বামীও

আদালত চত্বর থেকে আহত মামনুর রশিদ ও সীমা আক্তারকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি : কালবেলা
আদালত চত্বর থেকে আহত মামনুর রশিদ ও সীমা আক্তারকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি : কালবেলা

মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের ৩ তলার বারান্দায় ধস্তাধস্তির একপর্যায়ে নিচে পড়ে যান মামুনুর রশিদ ও সীমা আক্তার দম্পতি।

সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের ৩ তলার বারান্দায় এমন ঘটনা ঘটে।

স্বামী মামনুর রশিদ (৩৫) মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা গ্রামের আবুল কাশেমের ছেলে। স্ত্রী সীমা আক্তার (৩০) একই উপজেলার কামদেবপুর গ্রামের মালিপাড়ার ফরিদুল ইসলামের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালো বোরখা পরা এক নারী ও মেরুন রঙের জ্যাকেট পরিহিত এক পুরুষ আদালত ভবনে তিন তলার বারান্দায় দাঁড়িয়ে কথা বলছিলেন। একপর্যায়ে তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয় এবং একে অপরের প্রতি ক্ষিপ্ত হয়ে ধস্তাধস্তি শুরু করেন। ধস্তাধস্তির একপর্যায়ে আদালতের বারান্দার রেলিং থেকে দুজনেই নিচে পড়ে যান। আশপাশের লোকজন এগিয়ে এসে দ্রুত তাদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তারা উভয়েই চিকিৎসাধীন।

সীমা আক্তারের আইনজীবী অ্যাডভোকেট কামরুল হাসান কালবেলাকে বলেন, মামুন ও শীমার বিয়ে হয় ২০১১ সালে। একপর্যায়ে পারিবারিক বিবাদের সূত্র ধরে দুপক্ষই আদালতে মামলা করেন। শীমা খাতুন নারী নির্যাতন ও যৌতুকসহ আরও দুটি মামলা করেন মামুন ও মামুনের পরিবারের সদস্যদের বিরুদ্ধে। ২০২৩ সালের জুলাই মাসে আদালতে মামলা রুজু করা হয়। এরপর আদালত ২ লাখ ৬০ হাজার টাকা অর্থদণ্ড করেন মামুনুর রশিদকে। আজকেও সেই জরিমানার ২০ হাজার টাকার কিস্তি দিতে এসেছিলেন মামুন। মামুনের আইনজীবী অ্যাডভোকেট রাসেল একই কথা বলেন।

কোর্ট পুলিশ ইন্সপেক্টর মানষ রঞ্জন দাস কালবেলাকে বলেন, একটি সিআর মামলার বিচারিক কার্যক্রমে অংশ নিতে মামুন ও সীমা আদালতে এসেছিল। কথাকাটাকাটি থেকে ধস্তাধস্তির একপর্যায়ে উভয়েই তিন তলা থেকে নিচে পড়ে যান। থানা পুলিশ বিষয়টি দেখবে।

মেহেরপুর জেনারেল হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক নাজমুস সাকিব বলেন, দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কয়েকটি টেস্ট করতে দেওয়া হয়েছে। রিপোর্ট দেখার পর বিস্তারিত বলা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়ায় পেঁয়াজের বাজারে ধস

চীনা স্বামীর টাকা নিয়ে পালালেন বাংলাদেশি স্ত্রী 

আলোচিত কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন

বরিশালে ৩০ যাত্রী নিয়ে খাদে পড়ল বাস

নাভানা গ্রুপের সাজেদুলসহ ৪ জনের জামিন মঞ্জুর

পারমাণবিক অস্ত্রভাণ্ডার দ্রুত গতিতে বাড়াচ্ছেন কিম জং উন

স্বর্ণের দামে বড় পতন

হত্যা মামলার আসামির গরু বিক্রি করে দিলেন বিএনপি নেতা

সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা 

তেলের দাম আরও কমেছে, বাজারে স্বস্তি

১০

ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া

১১

স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

১২

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১৩

ইরানের প্রতিরক্ষা নিয়ে কথা বলার সুযোগ নেই: পেজেশকিয়ান

১৪

হত্যা মামলার আসামি গ্রেপ্তার

১৫

বিশ্বকাপে মেসির মুখোমুখি হওয়া দারুণ হবে: রোনালদো

১৬

এরবিলের নতুন আকর্ষণ ‘হ্যাঙ্গিং গার্ডেনস অব ব্যাবিলন’

১৭

শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার

১৮

প্রকৃতি মাতানো অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘ডোরাকাটা বাঘ’

১৯

পে-স্কেল নিয়ে বসছে সভা, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

২০
X