পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪, ০৫:১৯ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ নেতাকে হাতুড়ি পেটা

পাংশা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাংশা পৌরসভার প্যানেল মেয়র মো. ওদুদ সরদার অতুর। ছবি : সংগৃহীত
পাংশা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাংশা পৌরসভার প্যানেল মেয়র মো. ওদুদ সরদার অতুর। ছবি : সংগৃহীত

রাজবাড়ীর পাংশা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাংশা পৌরসভার প্যানেল মেয়র মো. ওদুদ সরদার অতুর (৬৫)-কে হাতুড়ি পেটার ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে পাংশা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন, পাংশা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) পৌর শহরের মৈশালা গ্রামের মৈশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে ভুক্তভোগী অতুর সরদার জানান, প্রতিদিনের মতো ফজরের নামাজের পর হাঁটতে বের হন তিনি। এ সময় মৈশালা স্কুলের কাছে পৌঁছালে দুটি মোটরসাইকেলযোগে মৌরাট ইউনিয়নের আনছার বিশ্বাসের দুই ছেলে আল আমিন ও উজ্জ্বল এসে তার ওপর অতর্কিত হামলা করে। তাদের সাথে আরও তিনজন ছিল। এদের একজনকে ধরে ফেললে হাতুড়ি পেটা করে দ্রুত পালিয়ে যায় তারা।

তিনি আরও বলেন, আনছার ও তার ছেলেরা অস্ত্রধারী সন্ত্রাসী। দীর্ঘদিন ধরে প্রকাশ্যে তারা অস্ত্র নিয়ে চলাচল করে। তারা ওই এলাকায় প্রকাশ্যে চাঁদাবাজি ও ছিনতাই করে বেড়ায়। ইতোপূর্বেও তাদের এ অবস্থার কথা পুলিশ প্রশাসনকে জানানো হয়েছিল। ওদের নামে একাধিক মামলাও রয়েছে।

অভিযুক্তদের বক্তব্য নিতে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায়।

পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় সরদার বাসস্ট্যান্ড ও মৈশালা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতীয় কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১০

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১১

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১২

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৩

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৪

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

১৫

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

১৬

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

১৭

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

১৮

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

১৯

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

২০
X