নাটোর প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ০৮:২১ পিএম
অনলাইন সংস্করণ

নাটোরে গৃহবধূ হত্যায় স্বামী-শাশুড়িসহ তিনজনের কারাদণ্ড

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নাটোরের সিংড়ায় এক গৃহবধূকে হত্যা মামলায় স্বামী, শাশুড়ি ও ননদকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন। একইসঙ্গে আসামিদের ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন—স্বামী সানিউল ইসলাম, শাশুড়ি সাবিনা ইয়াসমীন ও ননদ রিভু খাতুন।

মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালের ৩ অক্টোবর যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করে বাড়ির বারান্দায় ফেলে রেখে পালিয়ে যায় নিহতের স্বামীসহ পরিবারের সদস্যরা। পরে প্রতিবেশীদের মাধ্যমে জানতে পেরে নিহতের বাবা ও আত্মীয়স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মেয়ের মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

এ ঘটনায় ওই দিনই নিহতের বাবা বাদী হয়ে নিহতের স্বামী, শ্বশুর, শাশুড়িসহ আটজনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর পুলিশ তদন্ত করে নিহত খাদিজা কবরীর স্বামী, শাশুড়ি ও ননদের নামে আদালতে চার্জশিট দাখিল করে। এরপর দীর্ঘ প্রায় ১২ বছর মামলার সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালতের বিচারক আজ রায় দেন।

মামলায় জরিমানার অর্থ নিহতের পরিবারের সদস্যরা পাবেন বলে রায়ে উল্লেখ করা হয়। মামলার রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে উল্টো রথযাত্রায় মানুষের ঢল

রোববার বঙ্গভবন ছাড়বেন সাহাবুদ্দিন

এক মেয়াদে তিন সরকারপ্রধান, আরও যে নতুন রেকর্ড সাহাবুদ্দিনের

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান থেকে বেসামরিকদের দূরে থাকার আহ্বান ইরানের

৭৭ কোটি টাকার ক্ষতি / চট্টগ্রামে বন্যায় ১ লাখ ৬১ হাজার পশু ও হাঁস-মুরগির মৃত্যু

পূর্ণিমার প্রশ্নে অকপট শাকিব খান

শুক্রবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, প্রতিহত করার দাবি জর্ডানের

রবীন্দ্রনাথ-ওকাম্পো স্মরণে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

ব্লিচার রিপোর্টের প্রতিবেদন / বিশ্বকাপের ‘ফ্লপ’ একাদশ ঘোষণা, রোনালদোসহ জায়গা পেলেন যারা

১০

পদত্যাগের পরও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

১১

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

১২

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের বর্ষা উৎসব

১৩

জীবন বাঁচাতে বড় সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ফুটবলার

১৪

ইসলামি দেশগুলোর এক নম্বর শত্রু ইসরায়েল: গালিবাফ

১৫

সাহাবুদ্দিনের যত আলোচিত বক্তব্য

১৬

যাকে রাষ্ট্রপতি চান আসিফ নজরুল

১৭

মিরসরাইয়ে পাচারের সময় দুই তক্ষকসহ গ্রেপ্তার ২

১৮

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

১৯

ভারতে ভূমিধসে গাড়ি চাপা পড়ে নিহত ১৩

২০
X