বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০৩:১৮ পিএম
অনলাইন সংস্করণ

যাবজ্জীবনে দণ্ডিত গ্রেপ্তার আলম মলমপার্টির ‘সক্রিয়’ সদস্য

গ্রেপ্তার মো. আসাদুজ্জামান আলম। ছবি : কালবেলা
গ্রেপ্তার মো. আসাদুজ্জামান আলম। ছবি : কালবেলা

বরিশালে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক মলমপার্টির এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮ সদস্যরা।

রোববার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে র‌্যাব-৩ এর সহযোগিতায় রাজধানীর পুরানা পল্টন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. আসাদুজ্জামান আলম পিরোজপুরের মাথা বেড়া এলাকার মৃত মফিজুর রহমান শেখের ছেলে।

বরিশাল র‌্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

পিরোজপুর থানার উপ-পরিদর্শক আনিচুর রহমান জানান, আসামি মো. আসাদুজ্জামান আলমের বিরুদ্ধে পিরোজপুরসহ বিভিন্ন জেলায় ৪টি মামলা রয়েছে। এরমধ্যে ২০১০ ঝিনাইদহে একটি হত্যা মামলায় ২০২৩ সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় সেখানকার একটি আদালত। এছাড়া পিরোজপুরে তার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা চলমান রয়েছে। তিনি মলমপার্টির একজন সক্রিয় সদস্য। এ কর্মকাণ্ডের ঘটনায় তার বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত আসাদুজ্জামান আলমকে সোমবার দুপুরে পিরোজপুর আদালতে সোপর্দ করা হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইকোর্টে নথি পৌছালে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা: আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১০

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১১

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১২

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১৩

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৪

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

১৫

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

১৬

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

১৭

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

১৯

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

২০
X