লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ০৩:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

দগ্ধ সেই অন্তঃসত্ত্বার আরও অবনতি, কাতরাচ্ছেন ঘরের বিছানায়

বিছানায় শুয়ে আছেন কল্পনা আক্তার। ছবি : কালবেলা
বিছানায় শুয়ে আছেন কল্পনা আক্তার। ছবি : কালবেলা

লালমনিরহাটে কয়েক দিন ধরে শৈত্যপ্রবাহে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছিল। এ সময় আরাম পেতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ অন্তঃসত্ত্বা কল্পনা আক্তারের অবস্থার আরও অবনতি হয়েছে। টাকার অভাবে উন্নত চিকিৎসা নিতে না পারায় কল্পনা এখন যেন বাড়িতে মৃত্যুর প্রহর গুণছেন। গর্ভের সন্তান আর নিজেকে বাঁচাতে সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছে কল্পনার পরিবার।

কল্পনা সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কোদালখাতা গ্রামের কৃষিশ্রমিক রুবেল মিয়ার স্ত্রী। বাবা একই উপজেলার ফুলগাছ গ্রামের দরিদ্র কৃষক আব্দুল করিম।

জানা গেছে, দেড় বছর আগে কল্পনার সঙ্গে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। পাঁচ মাস আগে কল্পনার গর্ভে সন্তান আসে। চলমান শৈত্যপ্রবাহে শীত নিবারণের জন্য বৃহস্পতিবার (১১ জানুয়ারি) আগুন পোহাতে গিয়ে অসাবধানতাবশত তার পরনের কাপড়ে আগুন লেগে যায়। এতে তার শরীরের হাঁটুর নিচ থেকে গলা পর্যন্ত ৬০ শতাংশ পুড়ে যায়।

স্বামী রুবেল তাৎক্ষণিকভাবে কল্পনাকে লালমনিরহাট জেলা সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুরে নেওয়ার পরামর্শ দেন। সেখানে চিকিৎসকরা বলেন, কল্পনার শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে। লম্বা সময় ধরে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে কল্পনার চিকিৎসা না করলে তাকে ও তার গর্ভের সন্তানকে বাঁচানো সম্ভব হবে না। কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করাতে বলেন।

কল্পনার স্বামী রুবেল বলেন, ব্যয়বহুল এই চিকিৎসা করাতে না পেরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসকরা উন্নত চিকিৎসার ঢাকা বার্ন ইউনিটে ভর্তি করার পরামর্শ দেন। কিন্তু টাকার অভাবে কল্পনা এখন তার বাবার বাড়ি ফুলগাছে বিছানায় শুয়ে পুড়ে যাওয়া ক্ষতের যন্ত্রণায় কাতরাচ্ছেন।

স্থানীয় মোগলহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব বলেন, কল্পনা নিজেও বাঁচতে চায় এবং গর্ভের সন্তানকেও বাঁচাতে চায়। কিন্তু পরিবারের পক্ষে ব্যয়বহুল চিকিৎসা চালানো সম্ভব হচ্ছে না। চিকিৎসার জন্য সমাজের বিত্তবান মানুষজন সহায়তা করলে মা ও গর্ভের সন্তান দুজনকেই বাঁচানোর চেষ্টা করা যেত।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১০

ইতিহাসের এই দিনে

১১

আজকের নামাজের সময়সূচি

১২

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

১৪

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

১৫

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

১৬

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

১৮

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

১৯

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

২০
X