হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ০৯:২৮ পিএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ০৯:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

আগুন পোহাতে গিয়ে দগ্ধ সেই বৃদ্ধার মৃত্যু

তীব্র শীতে আগুন জ্বালিয়ে শরীরকে উষ্ণ করার প্রচেষ্টা। ছবি : সংগৃহীত
তীব্র শীতে আগুন জ্বালিয়ে শরীরকে উষ্ণ করার প্রচেষ্টা। ছবি : সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ ফাতেমা বেগম (৭৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাতে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। এর আগে বৃহস্পতিবার সকালে উপজেলার বাড়াইপাড়া গ্রামে আগুন পোহাতে গিয়ে এ ঘটনাটি ঘটে।

নিহত বৃদ্ধা ফাতেমা বেগম উপজেলার বাড়াইপাড়া গ্রামের মৃত রুহুল্লাহ ভাটিয়ার স্ত্রী।

জানা গেছে, ঠান্ডা নিবারণের জন্য পাশের বাড়িতে আগুন পোহাতে যান বৃদ্ধা ফাতেমা বেগম। আগুন পোহাতে গিয়ে কখন শাড়িতে আগুন লেগেছে তিনি বুঝতে পারেননি। পরে শাড়ি থেকে আগুন শরীরে লাগে। ততক্ষণে তার শরীরের ২৫ ভাগ পুড়ে যায়। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আর সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই বৃদ্ধা।

এ বিষয়ে নিহতের ছেলে শাহ আলম বলেন, আমার মা আগুন পোহাতে গিয়ে দগ্ধ হন। পরে হাসপাতালে ভর্তি করা হয়। আর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ারুল হক বলেন, আগুনে দগ্ধ ওই বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬৫ বছরের বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী

স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

১০

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

১১

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

১২

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১৩

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১৪

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১৫

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৬

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৭

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৮

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১৯

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

২০
X