মনিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ০৭:২১ এএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ০৭:৫৯ এএম
অনলাইন সংস্করণ

যশোরে তিন ক্লিনিক সিলগালা

যশোরের মনিরামপুরে ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : কালবেলা
যশোরের মনিরামপুরে ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : কালবেলা

যশোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বৈধ কাগজপত্র (লাইসেন্স) না থাকা, নবায়ন না করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি ক্লিনিকে জরিমানা ও সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২০ জানুয়ারি) মনিরামপুর উপজেলার রাজগঞ্জ, পারবাজার ও মশিয়াহাটি এলাকার তিনটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলী হাসান।

আদালত সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার মশিয়াহাটি এলাকার সুজাতপুরে অবস্থিত কেসি সার্জিকাল অ্যান্ড শিশু প্রাইভেট হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অনিয়মের কারণে হাসপাতালের মালিক ডা. প্রশান্ত কুমারকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। বিকেলে হরিহরনগর ইউনিয়নের পারবাজারে অবস্থিত পারবাজার সার্জিকাল ক্লিনিক, রয়েল প্যাথলজি ও ফিজিওথেরাপি নামে দুইটি প্রতিষ্ঠানের লাইসেন্স না থাকায় পাঁচ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে প্রতিষ্ঠান দুটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. তন্ময় বিশ্বাস, মেডিকেল অফিসার ডা. অনুপ কুমার বসু, রাজগঞ্জ, ঝাঁপা ও নেহালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিডনি রোগে আক্রান্ত কিশোরের কাঁধে পাঁচজনের সংসার

আগামী ৩ দিন বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

ফটিকছড়িতে চলছে ৪৮ ঘণ্টার হরতাল

চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

৩০ হাজার উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করতে চায় রাশিয়া, দাবি জেলেনস্কির

কক্সবাজারে ক্রসফায়ার / একরামুল হত্যায় হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন

বার্লিনে সমকামীদের উৎসবে গাড়ি হামলা, হতাহত ১৭ 

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা নেই

এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যা / সাবেক এমপিসহ ১৯ আসামির নামে ট্রাইব্যুনালে অভিযোগ

নেইমারের জোড়া গোল, তবে আলোচনায় ব্যতিক্রমী উদযাপন

১০

জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

১১

ইরানে মার্কিন হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার কুয়েতের

১২

‘শ্রাবণের মেঘগুলো’ গানে হাজারো শিক্ষিকার প্রতিবাদী পোস্ট 

১৩

কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলা, নাবিক নিহত

১৪

কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি: শ্রমমন্ত্রী

১৫

ছাতাবোমা / বোতামে চাপ লাগলেই ঘটত বিস্ফোরণ, বেরিয়ে এলো নতুন তথ্য

১৬

সুফল আগামী বছরই / রাজশাহীর সুপেয় পানির সংকট কাটাতে দ্রুত এগোচ্ছে মেগা প্রকল্প

১৭

বিশ্লেষণ / ইউক্রেনে প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে ‘সাপ-ব্যাঙের লড়াই’, কোণঠাসা জেলেনস্কি

১৮

বৃষ্টিতে বিপর্যস্ত আইলা কবলিত ৪ গ্রামের ১২ কিমি রাস্তা

১৯

আজই বঙ্গভবনকে বিদায় জানাতে পারেন মো. সাহাবুদ্দিন

২০
X