দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ১০:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

শুষ্ক মৌসুমেও ভাঙন, দুশ্চিন্তায় পদ্মাপাড়ের মানুষ

নদীভাঙনে দুশ্চিন্তায় পদ্মাপাড়ের মানুষ। ছবি : কালবেলা
নদীভাঙনে দুশ্চিন্তায় পদ্মাপাড়ের মানুষ। ছবি : কালবেলা

কুষ্টিয়ার দৌলতপুরে শুষ্ক মৌসুমেও পদ্মায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। গত দুই সপ্তাহ ধরে উপজেলার মরিচা ইউনিয়নের ভুরকা, হাটখোলা ও কোলদিয়াড় গ্রামের বেশ কিছু আবাদি জমি ভাঙনের কবলে পড়ে নদীতে বিলীন হয়ে গেছে।

এদিকে শুষ্ক মৌসুমের এই ভাঙনে হুমকিতে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানসহ রায়টা-মহিষকুণ্ডি নদী রক্ষা বাঁধ, ভারত থেকে আসা বিদ্যুতের সঞ্চালন লাইনসহ সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা। তবে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী ও কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নদীতে বন্যার পানি গত বছরের মতো বাড়লেও নদী থেকে পানি নেমে যাওয়ার অনেক পরে নদীতে ভাঙন দেখা দিয়েছে।

এ বিষয়ে মরিচা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ বলেন, দীর্ঘদিন ধরেই নদীভাঙনের ফলে কৃষকের হাজার হাজার বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আমি সংসদ সদস্যের কাছে অনুরোধ করব, তিনি যাতে দ্রুতগতিতে পাউবোর সঙ্গে কথা বলে এখানে স্থায়ী নদীরক্ষা বাঁধ নির্মাণের ব্যবস্থা করেন।

এ বিষয়ে ভুরকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুজ্জামান বলেন, ভুরকা-হাটখোলা থেকে কোলদিয়াড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে। প্রতিদিনই নদীতে বিলীন হয়ে যাচ্ছে চার ফসলি জমি ও বাগান। চার ফসলি জমি হারিয়ে অনেকেই নিঃস্ব হয়ে পড়েছে।

এলাকাবাসী জানান, নদীভাঙনের তীব্রতার কারণে বাঁধের কাছে ভাঙন শুরু হয়েছে। যদি এই বাঁধ ভেঙে যায়, তাহলে এই এলাকা বিলীন হয়ে যাবে। অপরিকল্পিত বালু তোলার কারণে নদীর দিক পরিবর্তন হয়েছে। ফলে শুষ্ক মৌসুমেও নদীভাঙনের তীব্রতা দেখা দিয়েছে।

কুষ্টিয়া পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হামিদ বলেন, ‘সারা দেশে এ ধরনের ভাঙন দেখবেন না, যেটা দৌলতপুরের এই অংশে দেখা দিয়েছে। এটা রেগুলার ভাঙন। নতুন সরকার গঠিত হয়েছে, এখন সংশ্লিষ্ট আসনের সংসদ সদস্যের একটি ডিও লেটার পেলে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে স্থায়ী বাঁধ নির্মাণের প্রস্তাব দেব।’

পাউবোর ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন জানিয়ে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী বলেন, নদীভাঙন রোধে যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

১০

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

১১

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

১২

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

১৩

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১৪

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১৫

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১৬

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১৭

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১৮

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৯

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

২০
X