সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

মাদ্রাসার নিরাপত্তা কর্মীকে পেটাল আ.লীগ নেতা

পঞ্চাশী রেজাউল হক কাবেরিয়া দাখিল মাদ্রাসার নিরাপত্তা কর্মী মো. আলম মিয়া। ছবি : সংগৃহীত
পঞ্চাশী রেজাউল হক কাবেরিয়া দাখিল মাদ্রাসার নিরাপত্তা কর্মী মো. আলম মিয়া। ছবি : সংগৃহীত

জামালপুরে সরিষাবাড়ীতে চাঁদার দাবিতে মাদ্রাসার নিরাপত্তা কর্মীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।

সোমবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার আওনা ইউনিয়নের মৌলভীবাজার এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আওনা ২নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়া। সোমবার সকালে উপজেলা আওনা ইউনিয়নের পঞ্চাশী রেজাউল হক কাবেরিয়া দাখিল মাদ্রাসার নিরাপত্তা কর্মী মো. আলম মিয়াকে মাদ্রাসার ভেতরেই উজ্জ্বল ও রনির নেতৃত্বে মারধর করা হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালেও ওই নেতার ভয়ে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি না হয়ে পার্শ্ববর্তী ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন তিনি। আহত আলম মিয়া অভিযোগ করে বলেন, আমি মাদ্রাসায় চাকরি নেওয়ার পর থেকেই উজ্জ্বল ও রনি আমার কাছে বেশ কিছুদিন যাবত ৩ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। আমি টাকা দিতে না পারায় তারা আমাকে নানা হুমকি দেয়। আজ সকালে মাদ্রাসার অ্যাসেম্বলি চলাকালে উজ্জ্বল আমাকে মাদ্রাসার বাইরে যেতে বলে। আমি যেতে না চাইলে উজ্জ্বল, রনি, মারুফ, রুবেল, ছানুসহ আরও অনেকেই আমার ওপর সন্ত্রাসী কায়দায় হামলা করে রক্তাক্ত করে। আমি প্রশাসনের কাছে এর বিচার চাই। এ ব্যাপারে আহত আলম মিয়ার পিতা দুলাল মিয়া বলেন, আমি ডা. মুরাদ হাসানের বাবা অ্যাডভোকেট মতিউর রহমানের হাত ধরে আওয়ামী লীগের রাজনীতিতে এসেছি। জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মুরাদ হাসানের নির্বাচন করায় বিজয়ী প্রার্থীর সমর্থকরা আমার ছেলের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে না পারায় আজ তারা আমার ছেলেকে মারধর করে আহত করেছে। আমি স্থানীয় সংসদ সদস্য, পুলিশ প্রশাসন ও প্রধানমন্ত্রীর কাছে এর বিচার চাই।

অভিযুক্ত যুবলীগ নেতা উজ্জ্বল মিয়া জানান, বিষয়টি চাঁদা নিয়ে নয়। আমাদের নবনির্বাচিত এমপিকে নিয়ে বিরূপ মন্তব্য করায় তাকে মারধর করা হয়েছে। এ বিষয়ে পঞ্চাশী রেজাউল হক কাবেরিয়া দাখিল মাদ্রাসার সুপার এম এ মান্নান জানান, ঘটনার সময় তিনি মাদ্রাসায় ছিলেন না। পরে তিনি মাদ্রাসায় গিয়ে শিক্ষকদের কাছে জানতে পারেন তার বিদ্যালয়ের নিরাপত্তা কর্মীকে কিছু সন্ত্রাসীরা চাঁদার দাবিতে মারধর করেছে। এ বিষয়ে সরিষাবাড়ী থানার ওসি মুশফিকুর রহমান বলেন, এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের পরেও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের বর্ষা উৎসব

জীবন বাঁচাতে বড় সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ফুটবলার

ইসলামি দেশগুলোর এক নম্বর শত্রু ইসরায়েল: গালিবাফ

সাহাবুদ্দিনের যত আলোচিত বক্তব্য

যাকে রাষ্ট্রপতি চান আসিফ নজরুল

মিরসরাইয়ে পাচারের সময় দুই তক্ষকসহ গ্রেপ্তার ২

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

ভারতে ভূমিধসে গাড়ি চাপা পড়ে নিহত ১৩

১০

সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আসিফ মাহমুদের

১১

কবরস্থান থেকে রান্নাঘর সবখানেই পানি, দুর্ভোগে টুঙ্গিপাড়াবাসী

১২

সমালোচনার মুখে এবার কড়া জবাব দিলেন মেসির স্ত্রী

১৩

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে কোনো আপস চলবে না: ককরোচ পার্টি

১৪

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

১৫

পাটের বাজার চড়া, কৃষকের মুখে হাসি

১৬

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা পূজা উদযাপন পরিষদের

১৭

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

১৮

পশ্চিম তীরে গাজা ধাঁচের অভিযান চালানোর আহ্বান বেন গভিরের

১৯

সাহাবুদ্দিনের পদত্যাগপত্রের ভাষা নিয়ে শিশির মনিরের সন্দেহ

২০
X