হিলি প্রতিনিধি
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ০২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

আজ থেকে হিলির সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

উত্তরের জেলা দিনাজপুরে হাড় কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। দেখা মিলছে না সূর্যের। রাতে ঝিরঝির বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। এ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ পরিস্থিতিতে আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) ও বুধবার (২৪ জানুয়ারি) দুদিন জেলা ও উপজেলার মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ নির্দেশে আওতায় তীব্র শীত ও চলমান শৈত্যপ্রবাহের কারণে হাকিমপুর উপজেলার ৩৭টি স্কুলসহ উপজেলার মাদ্রাসা ও এ পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুদিন পাঠদান কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সই করা একটি চিঠিতে এই নির্দেশনা জারি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবিব।

হাকিমপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবিব বলেন, দিনাজপুর জেলা আবহাওয়া অফিসের হিসেব অনুযায়ী তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে রয়েছে। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ায় জেলা ও উপজেলার সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য একটি চিঠিতে জানিয়েছেন জেলা শিক্ষা অফিসার। এরই লক্ষে দুদিন (মঙ্গলবার ও বুধবার) হাকিমপুর উপজেলার সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে শায়খ আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

১০

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

১১

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

১২

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৩

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

১৪

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

১৫

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

১৬

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

১৭

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

১৮

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১৯

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

২০
X