আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ০৮:২৬ পিএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ০৯:১৪ পিএম
অনলাইন সংস্করণ

নিখোঁজের ৪দিন পর বস্তাবন্দি অবস্থায় পল্লীচিকিৎসক উদ্ধার

বস্তাবন্দি অবস্থায় পল্লীচিকিৎসককে উদ্ধার করা হয়। ছবি : কালবেলা
বস্তাবন্দি অবস্থায় পল্লীচিকিৎসককে উদ্ধার করা হয়। ছবি : কালবেলা

ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় নাজিম উদ্দীন (৫৫) নামের এক পল্লীচিকিৎসককে উদ্ধার করেছে পুলিশ। তিনি লোহাগড়ায় পল্লীচিকিৎসক হিসেবে কাজ করেন। গত শুক্রবার থেকে তিনি নিখোঁজ ছিলেন।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৭টার দিকে পৌরসভার নওপাড়া বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মহিলা কলেজের পশ্চিম পাশের একটি ডোবা থেকে তাকে উদ্ধার করা হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাজিম নড়াইলের লোহাগড়া পৌরসভার ৮নং ওয়ার্ডের মশাগুনি গ্রামের বাসিন্দা ও মৃত সাইদ আহমেদের ছেলে।

খোঁজ নিয়ে জানা যায়, আলফাডাঙ্গা পৌরসভার বাকাইল গ্রামে সকালে হালিম নামের এক ব্যক্তি ডোবার পাশে বস্তাটি পড়ে থাকতে দেখেন। এ সময় কাছে গেলে গোঙানির শব্দ শুনতে পান তিনি। বস্তা খুললে ভেতরে জীবিত মানুষ দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় ৯৯৯ এ পুলিশকে ফোন দিলে আলফাডাঙ্গা থানা পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার থেকে নাজিম উদ্দিন নিখোঁজ ছিলেন, পরিবারের পক্ষ থেকে শনিবার লোহাগড়া থানায় সাধারণ ডায়েরি করার পর নাজিমের ব্যবহৃত মোটরসাইকেল লোহাগড়া ছত্রাগ্রাম থেকে উদ্ধার করে পুলিশ।

হাসপাতালে নাজিম উদ্দিনের সঙ্গে কথা হলে তিনি বলেন, আমার কাছে আড়াই লাখ টাকা ছিল এবং আমাকে মারধর করা হয়েছে। এরপর তিনি আর কিছুই বলতে পারেননি।

আলফাডাঙ্গ থানার ওসি সেলিম রেজা কালবেলাকে বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তার স্বজনদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় লোহাগড়া থানায় মামলা হলে, তদন্ত করে প্রকৃত ঘটনা জানা যাবে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১০

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১১

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১২

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৩

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৪

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৫

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৬

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৭

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

১৮

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১৯

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

২০
X