বরিশাল ব্যুরো
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ০৩:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বিএম কলেজে বহিরাগত ‘ধরা পড়লে’ দেওয়া হবে পুলিশে

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ। ছবি : কালবেলা
বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ। ছবি : কালবেলা

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ক্লাস চলাকালীন বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. এএস কাইয়ুম উদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। সে সঙ্গে জানানো হয়, নিষেধাজ্ঞা অমান্য করে অন্যায় কাজে জড়িত হলে তাকে পুলিশে সোপর্দ করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ক্যাম্পাসে পাঠদান চলাকালীন শিক্ষার্থী ব্যতীত বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। একই সঙ্গে কলেজ ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষার্থী কিংবা বহিরাগতদের মাদক সেবন ও ইভটিজিং নিষিদ্ধ বলে গণ্য হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেহেতু পুরো ক্যাম্পাস সিসি ক্যামেরার আওতাধীন সেহেতু উক্ত কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে প্রমাণ পাওয়া গেলে অভিযুক্তকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করা হবে। যদি অভিযুক্ত কলেজটির শিক্ষার্থীও হয়ে থাকে তার দায়ভার কলেজ কর্তৃপক্ষ নেবে না।

এ বিষয়ে কলজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. এ.এস কাইয়ুম উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, বিএম কলেজে কিছু দিন ধরে দেখা যাচ্ছে বহিরাগতদের আনাগোনা, মাদকসেবন এবং ইভটিজিং বেড়েই চলছে। ফলে কলজের মান ক্ষুণ্ন হচ্ছে। শিক্ষার্থীরা যাতে ক্যাম্পাসে নিরাপদভাবে চলাফেরা করতে পারেন এর জন্য ইভটিজিং এবং মাদকমুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষে এই আইন জারি করা হয়েছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে ছাড়াই দল ঘোষণা

খুলনা বিশ্ববিদ্যালয়ে গবেষণা / অল্প লবণাক্ত পানিতে গলদা-রুইয়ের মিশ্র চাষে সাফল্য

মাদক মামলায় ছাত্রদল নেতা কারাগারে

যুদ্ধের মধ্যেও সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান, যুক্ত হলো নতুন প্রযুক্তি

দুই উপজেলার বাসিন্দাদের রক্তক্ষয়ী সংঘর্ষ, টেঁটাবিদ্ধ হয়ে নারী নিহত

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্য ৬৩.৪ বিলিয়ন ডলার

‘পূর্ণ আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওপর হামলা অব্যাহত থাকবে’

ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা, করলেন হেনস্তার অভিযোগ

ব্যাংক কর্মীদের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ দুই মাসে নিষ্পত্তি করতে হবে

দলের বড় জয়ে উজ্জ্বল হৃদয়-সাকিব

১০

জাতীয় উদ্ভাবন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১১

গ্যাসের সংকট দ্রুত নিরসনে সরকারকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জামায়াতের  

১২

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি কুচক্রী মহলের ষড়যন্ত্র: এনএফটিই

১৩

ইএসডিও গবেষণা / বাজারের বেশিরভাগ টুথপেস্টেই মিলেছে ‘মাইক্রোপ্লাস্টিক’

১৪

দাপ্তরিক চিঠিতে নজরুল বর্ষের লোগো ব্যবহারের নির্দেশ

১৫

অভিযানে যাওয়া ম্যাজিস্ট্রেটকে ঠান্ডা খেয়ে চলে যেতে বললেন ব্যবসায়ী

১৬

যারা ইনসাফ ও কল্যাণের কথা বলে তাদের অপকর্ম বেশি: এ্যানি

১৭

কমনওয়েলথ গেমসে বাংলাদেশকে দারুণ সুখবর দিলেন বক্সার রাকিব

১৮

জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানিতে ‘বিষ’

১৯

ইউক্রেনের বেপরোয়া হামলার সমুচিত জবাব দেওয়া হবে: ইরান

২০
X