বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
ভোলা প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ০৯:২২ পিএম
অনলাইন সংস্করণ

ভোলা হবে অর্থনৈতিক উন্নয়নের মডেল : শিল্পমন্ত্রী

ভোলায় বিসিক শিল্পনগরীতে গ্যাস সংযোগ লাইন নির্মাণকাজের উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহামুদ হুমায়ুন। ছবি : কালবেলা
ভোলায় বিসিক শিল্পনগরীতে গ্যাস সংযোগ লাইন নির্মাণকাজের উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহামুদ হুমায়ুন। ছবি : কালবেলা

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহামুদ হুমায়ুন বলেছেন, অর্থনৈতিক উন্নয়নের জন্য দ্বীপ জেলা ভোলা একটি সম্ভাবনাময় এলাকা। চট্টগ্রামের পরে ভোলা হবে অর্থনৈতিক উন্নয়নের মডেল জেলা। বঙ্গবন্ধুর স্মৃতি জড়িত ভোলায় এসে আমি আবেগ আপ্লুত। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজ উন্নয়নের যে জয়যাত্রা শুরু হয়েছে, তা আমি ভোলা থেকেই শুরু করলাম। ভোলাকে একটি নতুন মাত্রার অর্থনৈতিক উন্নয়নে সংযুক্ত করা হবে।

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টায় ভোলায় বিসিক শিল্পনগরীতে গ্যাস সংযোগ লাইন নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ভোলাকে একটি উন্নয়নের নতুন মাত্রায় সংযোগ হবে যা আমাদের নেতা তোফায়েল আহমেদ প্রত্যাশা করেছিলেন। প্রধানমন্ত্রী তার স্বপ্ন অনুধাবন করেছেন। তার নির্দেশে ভোলায় যে গ্যাস মজুদ রয়েছে তা দিয়ে আরও একটি সার কারখানা স্থাপন করা যায় কিনা তার সম্ভাব্যতা যাচাই করার জন্য একটি উচ্চ পর্যায়ের টিম নিয়ে এখানে এসেছি।

তিনি আরও বলেন, পদ্মা সেতুকে কেন্দ্র করেই দক্ষিণাঞ্চলের উন্নয়নে প্রধানমন্ত্রী যে ঘোষণা করেছিলেন তারই অংশ হিসেবে শিল্প কারখানা গড়ে তুলতে আজ ভোলার শিল্পনগরী বিসিকে গ্যাস সংযোগ উদ্বোধন করা হলো। এখানে যে ক্ষুদ্র উদ্যোক্তারা রয়েছে তার পুরোদমে কাজ শুরু করবেন যাতে কর্মসংস্থান তৈরি হয়।

ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা আ.লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইউনুছ।

এ সময় উপস্থিত ছিলেন, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, অতিরিক্ত সচিব এসএম আলম, সুন্দরবন গ্যাস কোম্পানি লি. এর ব্যবস্থাপনা পরিচালক উত্তম কুমার সরকার, ভোলা পুলিশ সুপার মাহিদুজ্জামান বিপিএম, বিসিক উপসচিব পরিচালক, আব্দুল মতিন, একান্ত সচিব ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১০

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১১

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১২

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৩

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৪

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৫

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৬

পর্তুগালের একাদশ ঘোষণা

১৭

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৮

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৯

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

২০
X