নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ০৫:৩১ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনী সহিংসতায় আ.লীগ নেতার মৃত্যু

নিহত ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল। ছবি : কালবেলা
নিহত ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল। ছবি : কালবেলা

ময়মনসিংহের নান্দাইলে সদ্য অতিবাহিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতার ঘটনার ২১ দিন পর আব্দুল জলিল (৬০) নামে এক আ.লীগ নেতার মৃত্যু হয়েছে। আব্দুল জলিলের বাড়ি নান্দাইল উপজেলার ১০নং শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামে। তিনি ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদে দায়িত্ব পালন করছিলেন।

রোববার (২৮ জানুয়ারি) ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা গেছে, ৭ জানুয়ারি নির্বাচনের দিন শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামের ইমাম হোসেন উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের মাঠে নৌকার সমর্থক ও ঈগলের সমর্থকের মধ্যে সহিংসতার ঘটনা ঘটে। এসময় শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামের আবুল কালাম, শামীম ফকির, তাজুল ইসলাম, সুদখোর কালাম, পাঁচরুখী গ্রামের আলী আজগর রিয়াদসহ একদল ঈগলের সমর্থক আব্দুল জলিলকে এলোপাথাড়ি মারধর করে মাথায় গুরুতর আঘাত করে।

পরে স্থানীয় জনতা প্রথমে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকার সিএমএইচ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ দিন পর রোববার সকালে আব্দুল জলিল মারা যান।

এ ঘটনায় আব্দুল জলিলের পুত্র রফিকুল ইসলাম বাদী হয়ে ১৯ জানুয়ারি নান্দাইল মডেল থানায় ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেন। এ ঘটনায় মামলার প্রধান আসামি আবুল কালাম, সেলিম রানা ও রোকন উদ্দিন নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মজিদ নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ইতোমধ্যে তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং ১২ জন কোর্টে হাজিরা দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১০

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১১

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১২

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৩

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৪

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৫

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৬

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৭

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৮

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৯

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

২০
X