মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪, ০১:২৭ পিএম
অনলাইন সংস্করণ

কারাগারে অগ্নিদগ্ধ হয়ে স্ত্রী হত্যার আসামির মৃত্যু

সত্য চন্দ্র শীলকে গ্রেপ্তারের সময়ের ছবি : কালবেলা
সত্য চন্দ্র শীলকে গ্রেপ্তারের সময়ের ছবি : কালবেলা

কুড়িগ্রামের নাগেশ্বরীতে কুড়াল দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যায় অভিযুক্ত স্বামী সত্য চন্দ্র শীল জেলা কারাগারে বন্দি অবস্থায় অগ্নিদগ্ধ হয়েছেন। পরে শনিবার (২৭ জানুয়ারি) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কুড়িগ্রাম জেলা কারাগারের জেলার আবু ছায়েম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রাম কারাগারের অভ্যন্তরে সত্য চন্দ্র শীল নিজ শরীরে আগুন দেন বলে দাবি করেছেন জেলার আবু ছায়েম। তিনি বলেন, কারা হাসপাতালের পেছন দিকে উত্তর পাশে নিজ শরীরে আগুন দেন সত্য চন্দ্র শীল। অগ্নিদগ্ধ অবস্থায় তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল হয়ে রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়েছে বলে জেনেছি।

কারাবন্দি অবস্থায় আসামি নিজ শরীরে আগুন দেওয়ার সুযোগ পাওয়া প্রশ্নে জেলার বলেন, সম্ভবত সিগারেট জ্বালাতে গিয়ে তিনি লুকিয়ে নিজ শরীরে আগুন দেন। আমাদের কাছে সিসি ক্যামেরার ফুটেজ রয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি।

কারারক্ষীদের দায়িত্বে অবহেলা রয়েছে কি না, এমন প্রশ্নে জেলার বলেন, আমরা প্রাথমিকভাবে তিনজন কারারক্ষীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।

জেল সুপার মো. শফিকুল আলম বলেন, আসামি নিজেই শরীরে আগুন দিয়েছেন। আমাদের কাছে ভিডিও ফুটেজ রয়েছে। কারাবন্দি আসামি অগ্নিদগ্ধের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তিন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এর আগে গত রোববার (২১ জানুয়ারি) ভোরে নাগেশ্বরী পৌর এলাকার কবিরের ভিটা গ্রামে নিজ ঘরে গৃহবধূ লতা রানীকে (৪০) কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। তাকে ঘুমন্ত অবস্থায় স্বামী সত্য চন্দ্র শীল কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন বলে অভিযোগ করেন তাদেরই দুই ছেলে। গৃহবধূর ঘরের বিছানার নিচ থেকে রক্তমাখা কুড়াল উদ্ধার করে পুলিশ।

২৬ বছরের দাম্পত্য জীবন কাটানোর পর স্ত্রীকে হত্যায় অভিযুক্ত সত্য চন্দ্র শীল ঘটনার পর পালিয়ে যান। পরে ওই দিন সন্ধ্যায় লালমনিরহাটের আদিতমারী থানা পুলিশের সহায়তায় সীমান্ত এলাকায় তার ভগ্নিপতির বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরের দিন (২২ জানুয়ারি) আদালতে স্ত্রী হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন সত্য চন্দ্র। পরে তাকে কারাগারে পাঠান আদালত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১০

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১১

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১২

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৩

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৪

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৫

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৬

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৭

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৮

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৯

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

২০
X