কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ০৩:৫১ পিএম
অনলাইন সংস্করণ

কাশিমপুর কারাগারে বন্দির মৃত্যু

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার। ছবি : সংগৃহীত
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার। ছবি : সংগৃহীত

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে আমিরুল ইসলাম নামে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বন্দির মৃত্যু হয়েছে। শনিবার (৮ জুলাই) ভোরে অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

জানা গেছে, আমিরুল ইসলাম ওরফে রাশেদ উদ্দিন (৩৪) নোয়াখালী জেলার হাতিয়া থানার মধ্যম চেঙ্গা গ্রামের নুরুল ইসলাম চৌকিদারের ছেলে।

কাশিমপুর কারাগার সূত্রে জানা গেছে, শুক্রবার (৭ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার হাইসিকিউরিটি পার্ট-৪ এ মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আমিরুল ইসলাম অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আজ শনিবার ভোর পৌনে ৫টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কাশিমপুর কারাগারের জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, মৃত আমিরুল ইসলাম নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়ে বিচারাধীন বন্দি হিসেবে ২০১১ সালের ১৩ নভেম্বর নোয়াখালী জেলা কারাগারে আসেন। পরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ২০১৪ সালের ২৯ সেপ্টেম্বর তাকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেন। পরে ২০১৫ সালের ২১ আগস্ট তাকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১০

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১২

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৩

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৪

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৫

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৬

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৭

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৮

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৯

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

২০
X