পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ভ্যানচালককে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

জেলা ও দায়রা জজ আদালত, পিরোজপুর। ছবি : কালবেলা
জেলা ও দায়রা জজ আদালত, পিরোজপুর। ছবি : কালবেলা

পিরোজপুরের কাউখালিতে চালককে হত্যা করে ভ্যান চুরির ঘটনায় ছাইদুল ইসলাম মোল্লা ওরফে সাইফুল (২৬) নামে একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ঘটনায় সঞ্জয় চন্দ্র দেবনাথ (৪৯), শেখ মাইনুল হাসান জামাল (২৭), পল্টু কুমার দাস পল্টন (২৮) নামে আরও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে তিনজন আসামির উপস্থিতিতে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মোক্তাগীর আলম এ রায় ঘোষণা করেন। আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছাইদুল ইসলাম মোল্লা পিরোজপুরের নাজিরপুর উপজেলার বুইচাকাঠি গ্রামের আকরাম মোল্লার ছেলে। এ ছাড়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সঞ্জয় চন্দ্র দেবনাথ কাউখালি উপজেলার চিরাপাড়া গ্রামের মনোরঞ্জন দেবনাথের ছেলে, পল্টু কুমার দাস পল্টন একই গ্রামের সুনীলচন্দ্র দাসের ছেলে ও শেখ মাইনুল হাসান জামাল কাউখালি উপজেলার ডুমজুরি গ্রামের শাহজাহান আলী শেখের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৭ সালের ১৬ জুলাই কাউখালি উপজেলার চিরাপাড়া ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান আ. ছালেক সরদারের বাড়ির পেছনে নালা থেকে একজন অজ্ঞাতনামা পুরুষের লাশ উদ্ধার করে পুলিশ। লাশের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়।

এ ঘটনায় ওইদিনই কাউখালি থানার এসআই দীপক কুমার বিশ্বাস বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ২০১৮ সালের ২৫ জানুয়ারি কাউখালি থানার এসআই মোহাম্মদ জলিল আহম্মেদ চারজনকে আসামি করে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে ওই লাশের পরিচয় ও হত্যার মূল কারণ উল্লেখ করা হয়।

তদন্ত প্রতিবেদন থেকে জানা যায়, অজ্ঞাত ওই লাশ শেখ মানিক নামের এক ব্যক্তির। তিনি ব্যাটারিচালিত ভ্যান চালাতেন। ঘটনার দুইদিন আগে ২০১৭ সালের ১৪ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আসামিরা তাকে কৌশলে ঘটনাস্থলে নিয়ে পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে লাশ পানিতে ফেলে দেয় এবং তার ভ্যান গাড়িটি আত্মসাৎ করে।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) জহুরুল ইসলাম জানান, ২১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসামি ছাইদুল ইসলাম মোল্লা ওরফে সাইফুলকে মৃত্যুদণ্ড ও সঞ্জয় চন্দ্র দেবনাথ, শেখ মাইনুল হাসান জামাল ও পল্টু কুমার দাস পল্টনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন। আসামি পল্টু কুমার দাস পল্টন পলাতক আছেন। বাকিদের উপস্থিতিতে বিচারক এ রায় ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা–মিশর ম্যাচের বিচার চেয়ে থানায় যুবক

সিলেটে টিলা ধসে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন হবে: আইনমন্ত্রী

দেশে যুক্ত হলো আরও ৩ নতুন উপজেলা, প্রজ্ঞাপন জারি

বিপৎসীমার উপরে মনু ও ধলাই নদীর পানি, বাঁধ ভেঙে প্লাবিত কয়েকটি গ্রাম

নওগাঁয় বজ্রপাতে ২ জনের মৃত্যু 

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী 

‘প্রধানমন্ত্রীর বন্ধু’ প্রসঙ্গে যে ব্যাখ্যা দিলেন শাহে আলম

অপারেশন থিয়েটার থেকে হারিয়ে গেল রোগীর পা

১০

রেফারি নয়, আমাদের প্রতিপক্ষ মরক্কো : দিদিয়ের দেশম

১১

পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন প্রধানমন্ত্রীর

১২

নিষেধাজ্ঞার ঝুঁকিতে আর্জেন্টাইন তারকাসহ ১৭ ফুটবলার

১৩

অভিজ্ঞতা ছাড়াই আবুল খায়ের গ্রুপে চাকরি, বেতন ২৮ হাজার

১৪

ছাত্রীকে শাসন করায় শিক্ষিকাকে পেটালেন অভিভাবক

১৫

প্রাথমিকে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনঃপ্রকাশের নির্দেশ

১৬

ফ্রান্সকে ভয় নয়, আমরা বিশ্বকাপ জিততে এসেছি: মরক্কো কোচ

১৭

দাওরায়ে হাদিসের অনুমোদনে ন্যূনতম ৫০ শিক্ষার্থীর শর্তের প্রস্তাব মহিউদ্দীন ফারুকীর

১৮

মার্কিন রণতরিতে হামলা করেছে ‘জাপান’, মুখ ফসকে বললেন ট্রাম্প

১৯

প্রাথমিকের বৃত্তির ফল আজ প্রকাশ হচ্ছে না 

২০
X