উখিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ০৯:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

রোহিঙ্গা ক্যাম্পে ফাইভ মার্ডার : জড়িত সন্দেহে ৬ দুষ্কৃতকারী আটক

এপিবিএন সদস্যদের মাঝে ফাইভ মার্ডারের ঘটনায় জড়িত সন্দেহে আটকরা। ছবি : কালবেলা
এপিবিএন সদস্যদের মাঝে ফাইভ মার্ডারের ঘটনায় জড়িত সন্দেহে আটকরা। ছবি : কালবেলা

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র সন্ত্রাসী দুই গ্রুপের মধ্যে সংঘটিত গোলাগুলিতে ফাইভ মার্ডারের ঘটনায় জড়িত সন্দেহে ৬ জন রোহিঙ্গা দুষ্কৃতকারীকে আটক করা হয়েছে।

শুক্রবার (৭ জুলাই) রাতে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ৮ ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। আটককৃতরা সবাই ওই ক্যাম্পের বাসিন্দা।

এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটকরা হলেন, আব্দুল হাকিমের ছেলে মোহাম্মদ ফোরকান (২৩), খাইরুল বশরের ছেলে মোহাম্মদ জুবায়ের (২৯), মৃত ফকির আহমদের ছেলে বি রহমান (৩৪) এরা তিনজন উখিয়ার বালুখালী ৮ ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। উখিয়ার ৯ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের মোস্তাক আহমেদের ছেলে এনাম উল্লাহ (২৩), একই রোহিঙ্গা ক্যাম্পের শাকের উল্লাহর ছেলে এবাদত উল্লাহ (২৫), উখিয়ার ১০ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ শাকেরের ছেলে আরিফ উল্লাহ (৩০)।

এ প্রসঙ্গে ৮ এপিবিএনের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানানো হবে। তবে আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এ ব্যাপারে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, এখনো হত্যাকাণ্ডের শিকার ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ জমা না দেওয়ায় এখনো পর্যন্ত মামলা রেকর্ড করা হয়নি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আরসা ও আরএসও সন্ত্রাসী বাহিনীর মধ্যে প্রচণ্ড গোলাগুলি হয়। ওই সময় ৫ জন সন্ত্রাসী রোহিঙ্গা নিহত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

১০

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

১১

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

১২

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

১৪

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

১৫

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

১৬

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

১৭

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

১৮

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

২০
X