কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ০৬:১৫ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদাবাজির মামলায় কথিত দুই সাংবাদিক গ্রেপ্তার

বুধবার রাতে অভিযান চালিয়ে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। ছবি : কালবেলা
বুধবার রাতে অভিযান চালিয়ে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। ছবি : কালবেলা

কুড়িগ্রামে চাঁদাবাজির মামলায় আলমগীর হোসেন ও শহিদুল ইসলাম নামে কথিত দুই সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানার ওসি মাসুদুর রহমান।

এর আগে বুধবার রাতে কুড়িগ্রাম সদর ও মোগলবাসা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ২২ জানুয়ারি ধরলা নদীর তীর রক্ষা বাঁধের নির্মাণকাজের এস. কে. এমদাদুল হক আল মামুন ঠিকাদারি প্রতিষ্ঠানে ওই দুইজন সাংবাদিক পরিচয়ে সাব ঠিকাদার জাহিদুল ইসলামের নিকট এক লাখ টাকা চাঁদা দাবি করে।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আটক দুই সাংবাদিক সাব ঠিকাদার জাহিদুল ইসলামকে মারধর করে তার কাছ থেকে ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় জাহিদুল ইসলাম ৩০ জানুয়ারি সদর থানায় ছিনতাই ও চাঁদাবাজি মামলা দায়ের করেন। পরে পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে।

তারা দুজন সাংবাদিকতার নাম ভাঙিয়ে বিভিন্ন এলাকায় মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছিল।

ওসি মাসুদুর রহমান জানান, আটক দুজনকে গ্রেপ্তারের পর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে : সাইফুল হক

নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

নানা কর্মসূচিতে সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

১০

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জেষ্ঠ্য সহকারী সচিব বরখাস্ত

১১

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

১২

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

১৩

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

১৪

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

১৫

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

১৬

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৭

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

১৮

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

১৯

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

২০
X