ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২১ এএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় বিপুল পরিমাণ বিদেশি পণ্য জব্দ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় চোরাই পথে আসা বিদেশি পণ্য জব্দ। ছবি : কালবেলা
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় চোরাই পথে আসা বিদেশি পণ্য জব্দ। ছবি : কালবেলা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সীমান্তবর্তী এলাকা শশীদল রেলস্টেশনে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৩০ জানুয়ারি) ও বুধবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় এসব অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাজি, কসমেটিকস, মেহেদী ও চকলেটসহ বিপুল পরিমাণ বিদেশি পণ্য জব্দ করা হয়। যার বাজারমূল্য ২৫ লাখ ১২ হাজার ৬৫৮ টাকা।

এসব অভিযানে পৃথকভাবে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদ। এ ছাড়াও শশীদল বিওপির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ফারুক কামালের নেতৃত্বে বিজিবি সদস্যরা এ অভিযানে সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন সূত্র জানা যায়, গত মঙ্গলবার ও বুধবার সন্ধ্যায় ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলস্টেশনে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রেলস্টেশন এলাকা থেকে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে চোরাই পথে আসা বিভিন্ন প্রকার বিদেশি পণ্য জব্দ করা হয়। পরে এসব জব্দকৃত মালামাল বিজিবির হেফাজতে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদ বলেন, ‘শশীদল রেলস্টেশনে ট্রেন এলেই ব্যাগ হাতে ছুটে যান চোরাচালানকারীর দল। তারা ট্রেনে চোরাই পণ্য তুলে দেন। এ বিষয়ে আগে থেকে তথ্য পেয়ে ঝটিকা অভিযান চালিয়ে বিভিন্ন পণ্য জব্দ করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।

এ ব্যপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম বলেন, উপজেলা প্রশাসনের উদ্যোগে শশীদল রেলস্টেশন এলাকায় পরপর দুদিন অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ বিদেশি অবৈধ কসমেটিকস ও পণ্যসামগ্রী জব্দ করা হয়েছে। উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স

এমবাপ্পের গোলে এগিয়ে গেল ফ্রান্স

‘থামাতে হলে আমাকে মেরেই ফেলুন’, মমতার কড়া হুঁশিয়ারি

খামেনির মহাপ্রয়াণ মুসলিম উম্মাহর ঐক্যের মূল শক্তি: পেজেশকিয়ান

৯০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক তরুণ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ আদর্শ স্কুল চ্যাম্পিয়ন

প্যারাগুয়ের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা

কেপ ভার্দেতে কেমন চলছে মুসলিমদের জীবনযাত্রা?

বিশ্বকাপ থেকে ‘এক’ স্বাগতিকের বিদায়

১০

কানাডার স্বপ্ন ভেঙে সবার আগে কোয়ার্টার ফাইনালে মরক্কো

১১

কেপ ভার্দে যেতে কি বাংলাদেশিদের আগাম ভিসা লাগবে?

১২

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার : বিজন কান্তি 

১৩

নরসিংদীতে মন্দির উন্নয়ন কাজের সরকারি বরাদ্দ বিএনপি নেতার পকেটে!

১৪

সেমিনারে বক্তারা / সুশাসন নিশ্চিত করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা অপরিহার্য

১৫

এএফসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিমান, রানার্সআপ ইউএস-বাংলা

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

সিলেট-ম্যানচেস্টার রুটে ফিরছে সরাসরি ফ্লাইট, রোববার প্রথম যাত্রা

১৮

জুলাই সনদের প্রতি পুনরায় প্রতিশ্রুতি ব্যক্ত করলেন জামায়াত আমির

১৯

হরমুজ প্রণালি ইরানের জন্য পারমাণবিক অস্ত্রের মতোই গুরুত্বপূর্ণ 

২০
X