গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৬ এএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৭ এএম
অনলাইন সংস্করণ

বিয়ের অনুষ্ঠান পরিণত হলো কুলখানিতে

নিহতদের বাড়ি চলছে শোকের মাতম। ছবি : কালবেলা
নিহতদের বাড়ি চলছে শোকের মাতম। ছবি : কালবেলা

দুই ভাইয়ের একসঙ্গে বউভাত অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু সেই বিয়ের অনুষ্ঠান রূপ নিয়েছে কুলখানিতে। ঘটনাটি ঘটেছে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরে।

বুধবার (৩১ জানুয়ারি) মেঝ ও ছোট ভাইয়ের একসঙ্গে বিয়ের অনুষ্ঠান উপলক্ষে গাজীপুর থেকে বাড়ি ফিরছিলেন বড় ভাই। ভাইকে এগিয়ে আনতে মোটরসাইকেল নিয়ে দৌলতদিয়া ঘাটে যান ছোট ভাই। ঘাট থেকে বাড়ি ফেরার পথে মাটিবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই ভাই নিহত হন।

নিহত দুই ভাই হলেন, রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরের মোকছেদ সরদারের বড় ছেলে মনিরুল ইসলাম (৩২) ও ছোট ছেলে সাইফুল ইসলাম সুমন (২৭)। মনিরুল ইসলাম গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। সাইফুল ইসলাম রাজবাড়ী সদর উপজেলার যুব উন্নয়ন অধিদপ্তরের একটি প্রকল্পে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয় কবরস্থানে তাদের দুই ভাইকে দাফন করা হয়। রোববার (৪ ফেব্রুয়ারি) নিজ বাড়িতে দুই ভাইয়ের কুলখানি অনুষ্ঠিত হবে।

নববধূ জান্নাতুল ফেরদৌস বলেন, বৃহস্পতিবার নববধূর সাজে শ্বশুরবাড়ি আসার কথা ছিল। আগের দিন রাতে ভাশুর মনিরুল ও দেবর সাইফুলের মৃত্যুর সংবাদ শুনে মাকে নিয়ে শ্বশুরবাড়ি এসেছি।

নিহত মনিরুলের স্ত্রী রিতা খাতুন বললেন, ফেরিতে ওঠার পর রাত সাড়ে ১১টার দিকে আমাকে ফোনে জানায়, বাড়ি আসতে আধা ঘণ্টা লাগবে। না আসা পর্যন্ত গায়েহলুদের অনুষ্ঠান যেন শেষ না হয়। প্রায় দুই ঘণ্টা হয়ে গেলেও না আসায় ফোন করতে থাকি। পরে পুলিশ ফোনে জানায়, সড়ক দুর্ঘটনায় মারা গেছে।

গোয়ালন্দ মোড় আহ্লাদিপুর হাইওয়ে থানার উপপরিদর্শক এম আল মামুদ বলেন, বৃহস্পতিবার রাতে দুই ভাই নিহতের ঘটনায় মেঝ ভাই শামীউল ইসলাম বাদী হয়ে ট্রাকচালক গোলজার হোসেনের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেছেন। ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। পলাতক ট্রাকচালককে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়িতে আমার চেয়েও মেসির গুরুত্ব বেশি: অস্কারজয়ী হলিউড তারকা

ভোটার হতে এসে রোহিঙ্গা যুবক আটক

জীবিকার তাগিদে গিয়েছিলেন ক্ষেতে, হঠাৎ বজ্রপাতে হারালেন প্রাণ

সায়েদাবাদ বাসস্ট্যান্ডে অভিযানে পরিত্যক্ত বাস সরাল ডিএসসিসি

আল-আরাফাহ্ ব্যাংকের বিসিএমডি প্রধান হিসেবে মাসুম মিজানের যোগদান

বিশ্বকাপ থেকে বিদায়ের পর জর্ডানের অনন্য নজির

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষকদের সাক্ষাৎ, কৃতজ্ঞতা প্রকাশ

ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত ‘ইউরোবাইক’-এ বাংলাদেশের অংশগ্রহণ

ইরানের মধ্যে ‘নতুন শক্তি’ তৈরি হয়েছে: সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১০

স্বাস্থ্য বাজেটে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ

১১

ব্যক্তিগত ও দলীয় বিতর্কের মঞ্চে পরিণত হয়েছে সংসদ : গাজী আতাউর

১২

সাড়ে ৬ ঘণ্টা পর তিন রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৩

ফেভারিটের মর্যাদা হারিয়েছে ব্রাজিল: রোনালদো

১৪

উত্তরা ক্লাবে ইবিয়ান ক্লাবের মতবিনিময়

১৫

স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৪

১৬

জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, সন্দেহভাজন আটক

১৭

সড়কে ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ

১৮

আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের ওপর হামলা-অগ্নিসংযোগ

১৯

‘সোনালী অতীত, আলোকিত আগামী’ শীর্ষক স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

২০
X