বরিশাল ব্যুরো
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৪ এএম
অনলাইন সংস্করণ

বরিশাল সিটি করপোরেশনে কাউন্সিলর পদে উপনির্বাচনের তারিখ ঘোষণা

বরিশাল জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
বরিশাল জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

বরিশাল সিটি করপোরেশনের ৮ ও ২২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদের উপনির্বাচনে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ৯ মার্চ এ দুটি পদে ভোটগ্রহণ করা হবে। এ নির্বাচনের তপশিল ঘোষণা করেন বরিশালের জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান মুন্সী।

তপশিল অনুযায়ী আগামী ১৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ১৫ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের পরে ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি আপিল করার সময় নির্ধারণ করা হয়েছে। ১৯ ও ২০ ফেব্রুয়ারি আপিল নিষ্পত্তি শেষে ২২ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২৩ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ শেষে প্রচার শুরু হবে ।

গত ১১ জুন বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনে নগরীর ৮ নম্বর ওয়ার্ড থেকে ষষ্ঠবারের মতো কাউন্সিলর নির্বাচিত হন বিএনপি নেতা সেলিম হাওলাদার। কিন্তু গত ২৮ জুন ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। অপরদিকে ২২ নম্বর ওয়ার্ডে দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগ নেতা মো. আনিছুর রহমান দুলাল কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে গত বছরের ১০ সেপ্টেম্বর মারা যান। তাদের মৃত্যুতে এ দুটি ওয়ার্ডরে কাউন্সিলর পদ শূন্য হয়।

জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান মুন্সী জানান, ৯ মার্চ দুটি ওয়ার্ডেই ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। ৮ নম্বর ওয়ার্ডে তিনটি ও ২২ নম্বর ওয়ার্ডে চারটি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। দুটি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৫৩৮ জন।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১০

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১১

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১২

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৩

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৪

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৫

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৬

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৭

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৮

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৯

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

২০
X