গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৩, ০৭:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

বাবার লাশ নিয়ে বাড়ি ফেরার পথে ছেলে নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস। ছবি : কালবেলা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস। ছবি : কালবেলা

মুন্সীগঞ্জের গজারিয়ায় বাবার লাশ নিয়ে অ্যাম্বুলেন্সযোগে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এমদাদ হোসেন শাওন (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৯ জুন) ভোর রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার বাউশিয়া পাখির মোড় ফরাজীকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় নিহত এমদাদ নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার মিয়াপুর গ্রামের বাসিন্দা। তিনি প্রয়াত দেলোয়ার হোসেনের ছেলে। এ ঘটনায় অপর আহতরা হলেন, একই গ্রামের দুলাল মিয়ার স্ত্রী কাজল (৩৫), শাহাবুদ্দিনের স্ত্রী রত্না বেগম (৪০) ও মাইক্রোবাসের চালক বরিশালের উজিরপুর উপজেলার মফিজ মিয়ার ছেলে আল আমিন (২৮)।

রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীনে মারা যান এমদাদ হোসেন শাওনের বাবা দেলোয়ার হোসেন। তার লাশ অ্যাম্বুলেন্সযোগে বাড়ি নিয়ে যাচ্ছিল ছেলে এমদাদ হোসেন শাওনসহ পরিবারের সদস্যরা। এ সময় তারা অপর একটি মাইক্রোবাসে করে অ্যাম্বুলেন্সের পিছনে করে গ্রামের বাড়ি মিয়াপুর যাচ্ছিলেন তারা। এমন সময় মাইক্রোবাসটি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় আসলে অজ্ঞাতনামা দ্রুত গতিতে আসা একটি গাড়ি পেছন থেকে প্রচণ্ড ধাক্কা দেয়। এ ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। আর মাইক্রোবাসে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। এতে ঘটনাস্থলেই এমদাদ নিহত হন।

এ বিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক এএসএম রাশেদুল ইসলাম জানান, মাইক্রোবাসটির চালক আলামিনসহ অপর তিনজন গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। সকালে এমদাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চালছে।

এ দুর্ঘটনার বিষয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. আলী আজগর বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। এ সময় মাইক্রোবাসে থাকা আহত যাত্রীদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এমদাদকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১০

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১১

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১২

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৩

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৪

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৫

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৬

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৭

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

১৮

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১৯

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

২০
X