টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ভোট প্রদানের হার নিয়ে সন্দেহ কাদের সিদ্দিকীর

বক্তব্য দিচ্ছেন কাদের সিদ্দিকী। পুরোনো ছবি
বক্তব্য দিচ্ছেন কাদের সিদ্দিকী। পুরোনো ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী (বীরউত্তম)। তিনি বলেছেন, নির্বাচনটি সরকার যেভাবেই করুক না কেন, এতে তারা নিজেরাও খুশি নন। এ ছাড়া ভোট প্রদানের হার নিয়েও তিনি সন্দেহ করেন।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে সমসাময়িক রাজনীতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, নির্বাচনের পর থেকে সরকার স্বস্তিতে নেই। ২০ থেকে ২৫ শতাংশ বেশি ভোট কোথায় হয়নি। প্রধান নির্বাচন কমিশনারের ৭ তারিখের সন্ধ্যার সময় পদত্যাগ করা উচিত ছিল। তিনি কোথাও বলেছেন ভোট হয়েছে ২৬ শতাংশ এবং কেউ বলে দেওয়ার পর তিনি বলেছেন ভোট পড়েছে ৪০ শতাংশ।

নির্বাচন নিয়ে আমেরিকার অবস্থানের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমেরিকা এ নির্বাচন মেনে নিল কী না নিল- আমার কাছে এটি বিবেচ্য নয়। আদৌ নির্বাচনটা নির্বাচনের মতো হয়েছে কি না, দেশের মানুষ খুশি কি না, তা হলো মূল বিষয়।

এ সময় জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সালেক হিপলু, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ বছরেও থামেনি ইয়ামিনের বাবার অশ্রু আর ন্যায়বিচারের প্রতীক্ষা

১৬ মাদক কারবারির আত্মসমর্পণ, ফুল দিয়ে বরণ করলেন পুলিশ 

ক্ষুদ্র ও মাঝারি পোল্ট্রি খামারিদের সহজ শর্তে ঋণের আশ্বাস

প্রথমার্ধ শেষে ৪-০ গোলে এগিয়ে ইংল্যান্ড

প্লাস্টিকের বোতল দিলেই মিলছে গাছ

৪৪৮ কোটি টাকার তীররক্ষা বাঁধে ধস, বাড়ছে আতঙ্ক

২০২৬ বিশ্বকাপের শিরোপা জিতবে কোন দল, আগাম জানাল এআই

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটে অবদান রাখে, কী বলছে নিয়ম?

বিপৎসীমার কাছাকাছি যমুনা ও বাঙালি নদীর পানি

এএইচএফ কাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ

১০

মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

১১

যেভাবে চোরের খপ্পরে পড়লেন ব্যারিস্টার আরমান 

১২

আর্জেন্টিনা নাকি স্পেন, কার হাতে উঠবে বিশ্বকাপের ট্রফি? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী

১৩

সংস্কৃতিকে দলীয় স্বার্থে ব্যবহার থেকে বেরিয়ে আসতে চাই: সংস্কৃতি প্রতিমন্ত্রী

১৪

ফ্যাসিস্টদের পকেট ভরার সব রাস্তা বন্ধ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৫

বিশ্বমানের শিক্ষা সম্প্রসারণে ‘সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের’ ভিশন-৩০ উন্মোচন

১৬

ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

১৭

২৩ জুলাই থেকে ঢাকায় তিন দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষামেলা

১৮

সড়ক নির্মাণকাজের মান নিয়ে এনসিপি-ঠিকাদারির মধ্যে সংঘর্ষ

১৯

শ্রাবণ সন্ধ্যায় বর্ষার সুরে মুখর ঢাকার ভারতীয় হাইকমিশন  

২০
X