বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৭ এএম
অনলাইন সংস্করণ

জমি দখলের জেরে পাঁচ শতাধিক কলাগাছের ‘মৃত্যুদণ্ড’

ভুক্তভোগী চেয়ারম্যান মো. মহিউদ্দিন মিঠুর এ জমি থেকেই কলাগাছ কাটা হয়। ছবি : কালবেলা
ভুক্তভোগী চেয়ারম্যান মো. মহিউদ্দিন মিঠুর এ জমি থেকেই কলাগাছ কাটা হয়। ছবি : কালবেলা

জমি দখলের উদ্দেশে পাঁচ শতাধিক কলাগাছ কেটে জোরপূর্বক তারকাটার বেষ্টনি দেওয়ার অভিযোগ উঠেছে। গালগাছগুলো কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মিঠুর বায়নাকৃত নিজ জমির কলাগাছ। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) এ বিষয়ে দেবিদ্বার থানার ওসি নয়ন মিয়া জানান, একটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে।

জানা যায়, চেয়ারম্যান মিঠুর বায়না করা ৫২ শতক জমির পাঁচ শতাধিক কলা গাছ কেটে নিয়ে জমির চারপাশে তারকাটার বেড়া দিয়ে জোরপূর্বক দখল চেষ্টা করেছে স্থানীয় হুমায়ুন কবির ও মকবুল হোসেন।

এ ঘটনায় ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন মিঠুর ছোট ভাই মো. সোহরাব হোসেন (৩৭) জানান, আমার বড় ভাই ধামতী ইউনিয়নের চেয়ারম্যান ২০২২ সালের ২২ জুন দুয়ারিয়া এলাকায় ৫২ শতক জায়গা হুমায়ুন কবির ও মকবুল হোসেনের কাছ থেকে কেনার জন্য বায়নাপত্র করেন। এ সময় সম্পত্তির মূল্য বাবদ ৪৩ লক্ষ টাকার চেক তাদের প্রদান করেন তিনি। তারা পরে টাকা বুঝে নিয়ে আমাদেরকে জায়গার ভোগদখল বুঝিয়ে দেন। আমরা গত দুই বছর যাবৎ উক্ত সম্পত্তি ভোগ দখল করে সেখানে কলার বাগান করি।

আমরা বহুবার তাদেরকে সম্পত্তিটি রেজিস্ট্রি করে দিতে বললেও মকবুল হোসেন প্রবাসে থাকার বাহানা দিয়ে ‘অদ্যবধি তারা আমার ভাইয়ের নামে উক্ত সম্পত্তিটি রেজিস্ট্রি করে দেননি। গত ৫ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে হুমায়ুন কবির ও মকবুল হোসেনের নেতৃত্বে আলামিন বাশার ও আল আমিনসহ অজ্ঞাতনামা সন্ত্রাসীরা আমাদের বায়নাকৃত জমিতে এসে সেখানে থাকা প্রায় ৫০০টি কলা গাছ কেটে ৫ লাখ টাকার ক্ষতিসাধন করে।

এ ঘটনার পর আমি মকবুল হোসেন ও হুমায়ুন কবিরের সঙ্গে যোগাযোগ করলে তারা আমার সঙ্গে খারাপ আচরণ করেন। আমাদেরকে বিভিন্ন হুমকি-ধমকি প্রদর্শন করেন। তখন উক্ত সম্পত্তি আমাদের নামে রেজিস্ট্রি করে দিবে না বলে জানায়। এ জমি পুনরায় ভোগদখল করার চিন্তা করলে আমাদেরকে প্রাণনাশের হুমকি দেন। তারা জমির চারপাশে তারকাটার বেড়া দেওয়ার চেষ্টা করছে। আমরা এ বিষয়ে থানায় অভিযোগ করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগবিতণ্ডায় ব্রাজিল সমর্থকের নাক ফাটাল আর্জেন্টিনা সমর্থক

কোয়ার্টারে যে প্রতিপক্ষ পেল মেসির আর্জেন্টিনা

টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টারে সুইজারল্যান্ড

সকাল ৯টার মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

আর্জেন্টিনা-মিসর ম্যাচের রেফারিং নিয়ে নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ

জয়ের পর কান্নায় ভেঙে পড়লেন স্কালোনি, কথা শেষ না করেই চলে গেলেন

প্রথমার্ধের বিরতিতে গোলশূন্য কলম্বিয়া-সুইজারল্যান্ড

পিছিয়ে থেকে ফিরে আসা সহজ ছিল না : মেসি

মিশরের দ্বিতীয় গোল বাতিল নিয়ে তীব্র সমালোচনা, প্রশ্নের মুখে ভিএআর

রেফারি অন্যায় করেছেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট : জিকো

১০

এমনও রাতে মেসির চোখে কেন জল?

১১

কলম্বিয়া ও সুইজারল্যান্ডের শুরুর একাদশ

১২

৯৬ বছরের ‘অবিশ্বাস্য’ রেকর্ড ছুঁলেন মেসি

১৩

ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ‘বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস’ দিল সরকার

১৪

মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, মেসিদের পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে?

১৫

‎কক্সবাজার জেলারও বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত 

১৬

অবিশ্বাস্য প্রত্যাবর্তন আর্জেন্টিনার, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নরা

১৭

মেসির জাদুতে সমতায় আর্জেন্টিনা

১৮

বিশ্বকাপে টানা দুই পেনাল্টি মিস, লজ্জার এই রেকর্ডে নাম শুধুই মেসির

১৯

আর্জেন্টিনার জালে আরও এক গোল মিসরের

২০
X