বরিশাল ব্যুরো
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

অশ্লীল ভিডিও আছে বলে সপ্তম শ্রেণির ছাত্রীকে ব্ল্যাকমেইল, অতঃপর...

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বরিশালের আগৈলঝাড়ায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাতে নির্যাতিতের বাবা বাদী হয়ে আগৈলঝাড়া থানায় ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, ওই উপজেলার পশ্চিম বাকাল গ্রামের হাবিবুল্লাহ ওরফে হবি মোল্লা (৫৫) গত ১ ফেব্রুয়ারি রাতে পার্শ্ববর্তী বাড়ির সপ্তম শ্রেণিপড়ুয়া এক ছাত্রীকে কৌশলে পুকুরপাড়ে ডেকে নেয়। এ সময় তার কাছে ওই ছাত্রীর অশ্লীল ভিডিও আছে বলে তাকে ভয় দেখায়। একপর্যায়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে সে।

ধর্ষণের ঘটনা কাউকে জানালে তার চরম ক্ষতি হবে বলে ছাত্রীকে হুমকি দেয় হবি মোল্লা। ওই ছাত্রীর অশ্লীল ভিডিও ফাঁস না করার জন্য তার কাছে ৫ হাজার টাকা চাঁদাও দাবি করে সে। নির্যাতিতা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে বিষয়টি তার পরিবারকে জানায়।

মামলার তদন্ত কর্মকর্তা আগৈলঝাড়া থানার এসআই তারিকুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে মামলা দায়েরের পরদিন সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নির্যাতিত স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে এবং জবানবন্দি প্রদানের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙামাটিতে টানা বৃষ্টি, বাঘাইছড়িতে নিহত ১

রাঙামাটিতে টানা বৃষ্টি, বাঘাইছড়িতে নিহত ১

ব্রাজিল, ফ্রান্স ও স্পেনকে নিয়ে মুখ খুললেন স্কালোনি

এনসিপির সমাবেশে বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিসের নিন্দা

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, যা বললেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল

নড়াইলে জুলাই যোদ্ধাদের মারতে পুরস্কার ঘোষণা, থানায় অভিযোগ 

আর্জেন্টিনা-পর্তুগাল ২০৩০ বিশ্বকাপ খেলবে বাছাইপর্ব ছাড়াই

মধ্যরাতে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জে আহত ২৫ জবি শিক্ষার্থী

নিয়োগ দেবে ভিভো

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু সাড়ে ৩ হাজার ছাড়াল, আশ্রয়হীন ১৮ হাজার

১০

ফাইনালের আগে বদলে যাচ্ছে বিশ্বকাপের অফিসিয়াল বল; কিন্তু কেন?

১১

কখন কোথায় হবে কোয়ার্টার ফাইনালের খেলা

১২

কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হলো যাদের, অপেক্ষায় কারা

১৩

দুমকীতে ৭১ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

১৪

মোবাইলে আর্জেন্টিনা-মিশর ম্যাচ দেখবেন যেভাবে

১৫

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে চুক্তিতে আনতে চীনকে টানছে নরওয়ে

১৬

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্মার্ট প্রশাসন গড়তে তথ্যপ্রযুক্তিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস

১৭

চিকিৎসকের কাছে যাওয়ার পথে প্রাণ গেল মা-ছেলের

১৮

খাল খননের মজুরি চাওয়ায় নারী শ্রমিকদের হেনস্তার অভিযোগ

১৯

ওলামা দলের নেতাসহ ২১ জনের বিরুদ্ধে মামলা

২০
X