মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৮ পিএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

দেশের অবস্থা তেরোটা বাইজ্যা গেছে : ব্যারিস্টার সুমন

মানিকগঞ্জে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ছবি : কালবেলা
মানিকগঞ্জে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ছবি : কালবেলা

দেশের অবস্থা তেরোটা বাইজ্যা গেছে মন্তব্য করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তিনি বলেছেন, আবার কতটা ফেরত আনতে পারব আমি জানি না! তবে ১২ থেকে কমিয়ে ৯টা, ১০টা পর্যন্ত আনতে পারি! যাতে মানুষ বলতে না পারে দেশের বারোটা বাইজা গেছে!

বুধবার (৭ ফেব্রুয়ারি) মানিকগঞ্জের জজকোর্টে আসামিপক্ষের আইনজীবী হয়ে মামলার শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এ ছাড়া পলিথিন ব্যবহারের সমালোচনা করে ব্যারিস্টার ‍সুমন বলেন, ‘পলিথিন নিষিদ্ধ করার জন্য কার্যকরী পদক্ষেপ নিতে হবে, মূল জায়গায় হাত দিতে হবে। সরকার মূল জায়গায় হাত না দিয়ে, যে জায়গায় হাত দিলে কোনো ঝামেলা হয় না সেসব জায়গায় হাত দিয়ে পার হতে চায়।’

তিনি বলেন, ‘৯৫ সালে পলিথিনকে নিষিদ্ধ করা হয়েছে। এখন অনেকেই বিশ্বাস করবে না পলিথিন নিষিদ্ধ। পলিথিন ব্যবহারকারী বা যারা দোকানে বিক্রি করে এদের চেয়ে যারা দেশে পলিথিন আনে এবং যারা তৈরি করে এরা সবচেয়ে শক্তিশালী। এদের কোনোভাবেই সরকার ধরে না বা ধরতে চায় না।’

তিনি আরও বলেন, ‘সরকারকে জিজ্ঞাসা করলে ওপরে ওপরে বলে আমরা ব্যবস্থা নিচ্ছি, ব্যবস্থা নেব। যারা পলিথিন ব্যবহার করে এদের ম্যজিস্ট্রেটদের দিয়ে ৫শ, ৩শ আর ১৮শ জরিমানা করলেও পলিথিন কোনোদিন বাংলাদেশ থেকে কমবে না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একটা দল মিথ্যা বলে বিভ্রান্তি সৃষ্টি করছে : মির্জা ফখরুল 

তৃতীয় ধাপে অনার্স ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

ভোটে থাকছেন মোবাশ্বের আলম, তবে ঝুলে রইল নির্বাচনী ফলাফল 

রংপুরে যাচ্ছেন আসিফ-হাসনাত 

বিকাশ-নগদে লেনদেনে কড়াকড়ির সিদ্ধান্ত

অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে বাংলাদেশ

ভোট আমরা দেবই, তা কেউ ঠেকাতে পারবে না : মির্জা ফখরুল

ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত

ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে : কাইয়ুম চৌধুরী

১০

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি

১১

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়া-যুক্তরাষ্ট্রের আলোচনা

১২

ছেলের হাতে প্রাণ গেল বাবার

১৩

ভারত-পাকিস্তানের আরেকটি লড়াই আজ

১৪

নারী ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন জামায়াত আমির

১৫

১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, ইসির ব্যাখ্যা

১৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি হবে না : সেলিমুজ্জামান

১৭

আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

১৮

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

১৯

বিএনপি প্রার্থী গফুর ভূঁইয়ার মনোনয়ন অবৈধ ঘোষণা

২০
X