পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্র নিহত, আহত ১

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নে মোটরসাইকেল দুর্ঘটনায় স্বাধীন শেখ ও রহমত শেখ নামের দুই স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তানজিম নামের আর এক ছাত্র গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুযারি) সকালে নতুন রাস্তা নাজিরপুর-গোপালগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার সবাই নাজিরপুরের মাটিভাঙ্গা ইউনিয়নের বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার জিনাত তাসনিম বলেন, রহমত শেখ ও স্বাধীন শেখকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। গুরুতর আহত তানজিম শেখকে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত স্বাধীন উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের হোগলা বুনিয়া গ্রামের ডালিম শেখের ছেলে। রহমত শেখ একই ইউনিয়নের উত্তর-পূর্ব বানিয়ারি গ্রামের মুকুল শেখের ছেলে। এ ছাড়া আহত তানজিম শেখ একই ইউনিয়নের তারাবুনিয়া গ্রামের শহিদুল শেখের ছেলে।

বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভ্রত রায় বলেন, বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান চলছে। সকাল সোয়া ৯টার দিকে বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র স্বাধীন শেখ, রহমত শেখ ও তানজিম শেখ একটি মোটরসাইকেলে করে মাটিভাঙ্গার দিকে যাচ্ছিল। এ সময় বরইবুনিয়া শহীদ মোল্লার বাড়ির সামনে নাজিরপুর-গোপালগঞ্জ মহাসড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে স্বাধীন ও রহমতের সেখানেই মৃত্যু হয়।

নাজিরপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ জিয়া উদ্দিন জানান, নিহতদের পরিবার ময়নাতদন্ত ছাড়াই লাশ নেওয়ার আবেদন করেছেন। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারে সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১০

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১১

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১২

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৩

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৪

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৫

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৬

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৭

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৮

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৯

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

২০
X