নাটোর প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:১৩ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ নাটোর বিআরটিএ অফিসে দুদকের অভিযান

নাটোর বিআরটিএ অফিসে দুদকের অভিযান। ছবি : কালবেলা
নাটোর বিআরটিএ অফিসে দুদকের অভিযান। ছবি : কালবেলা

নাটোর বিআরটিএ অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে নাটোর বিআরটিএ অফিসে অভিযান শুরু করেন দুদকের কর্মকর্তারা।

বিআরটিএর কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে গাড়ির রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স করতে ঘুষ দাবি এবং দালালদের মাধ্যমে কাজ করানোর অভিযোগে এ অভিযান করা হয়।

এর আগে বিভিন্ন গণমাধ্যমে বিআরটিএ অফিসে দালালদের দৌরাত্ম্যের খবর প্রচার হয়। সেখানে বিআরটিএ অফিসে দালালদের দৌরাত্ম্য ও সেবাগ্রহীতাদের নানা বিড়ম্বনায় চিত্র উঠে আসে। এরপর আজ দুদকের কর্মকর্তারা নাটোর বিআরটিএ অফিসে এর সত্যতা যাচাইয়ে যান।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাজশাহীর সমন্বয়কারী সহকারী পরিচালক মো. আমির হোসাইন এ অভিযানের নেতৃত্ব দেন। অভিযানের সময় সেবাগ্রহীতাদের নানা অভিযোগ শুনেন এবং কিছু কাগজপত্র তারা জব্দ করে নিয়ে যান।

পরে জব্দ করা কাগজ এবং অভিযোগ পর্যালোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান দুদকের সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমির হোসাইন।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা

রাইড শেয়ারিংয়ে বাড়তি ভাড়ার খড়্গ, প্রতিকারে ভোক্তা অধিকার অধিদপ্তর

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি

কালবেলায় সংবাদ প্রকাশ / শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো নীলার

এক বছর পর আবার চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি

১০

বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

১১

বক-পানকৌড়ির কলতানে সন্ধ্যা নামে যে গ্রামে

১২

ধসে পড়া ঘরে বিধবা মিলন রানী দাসের মানবেতর জীবনযাপন

১৩

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

১৪

যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকায় ইরানও পাল্টা হামলা থামিয়েছে

১৫

নবম পে-স্কেল নিয়ে নতুন জটিলতা, পেছানোর পরামর্শ আইএমএফের

১৬

দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ

১৭

দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত

১৮

ইরাকের কুর্দিস্তানে ভূমিকম্প

১৯

রাজধানীতে আজ কেমন থাকবে আবহাওয়া

২০
X