ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা

সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। ছবি : কালবেলা
সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। ছবি : কালবেলা

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করছেন শ্রমিকরা। তারা ফ্রেম হাউস ফুটওয়্যার লিমিটেড নামের একটি জুতা তৈরির কারখানার শ্রমিক। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮টার থেকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে তারা এ বিক্ষোভ শুরু করেন।

তবে বেলা ১১টার দিকে শ্রমিকরা মহাসড়কের নিরবচ্ছিন্নভাবে যানবাহন চলাচলের লেন থেকে সরে যান। কিন্তু কারখানার সামনে সার্ভিস লেনে অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত রাখেন।

কারখানার শ্রমিকরা জানান, আজ শনিবার সকাল ৮টার দিকে কারখানার পাঁচ শতাধিক শ্রমিক বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন। তারা কারখানার সামনে ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ করেন। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ও শিল্পাঞ্চল পুলিশ-১ ঘটনাস্থলে এসে শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করেন। শ্রমিকরা কারখানার এমডি না আসা পর্যন্ত সড়ক ছাড়বেন না বলে জানান। একপর্যায়ে বেলা ১১টার দিকে সেখান থেকে সরে গিয়ে কারখানার সামনে গিয়ে সার্ভিস লেনে অবস্থান নেন।

কারখানার এক শ্রমিক বলেন, ‘আমাগো ৭ হাজার ১০০ টাকা বেতন দেয়। এই টাকা দিয়ে ঘর ভাড়া, খাবার, বাচ্চার লেখাপড়া কোনো কিছুই ভালোভাবে করতে পারি না। পেটের দায়ে কাজ করতে আসছি। আমাদের বেতন বাড়াতে হবে।’

কারখানার আরেক শ্রমিক বলেন, ‘গার্মেন্টস শ্রমিকরা বেতন পায় ১২ হাজার ৫০০ টাকা। আমরা পাই ৭ হাজার ১০০ টাকা। ওদের বেতন বাড়ছে আমাদের বাড়াবে না কেন।’

কারখানা এজিএম জামান বসুনিয়া (প্রোডাকশন) বলেন, সরকার গার্মেন্টসের মতো ফুটওয়্যার সেক্টরে বেতন বৃদ্ধির ঘোষণা এখনো দেয়নি। বেতন বাড়ানোর বিষয়ে কোনো দিক নির্দেশনা নেই। চাইলেও মালিকপক্ষ বেতন বৃদ্ধি করতে পারছেন না। সরকার ঘোষণা দিলেই আমরা বেতন বৃদ্ধি করব।

একপর্যায়ে এ কর্মকর্তা এ মাসেই শ্রমিকদের কিছু টাকা বাড়িয়ে দেওয়ার আশ্বাস দেন।

শিল্পাঞ্চল পুলিশ-১-এর অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ নাসের জনি বলেন, সকাল থেকে শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন। তাদের মহাসড়ক (বিরতিহীন লেন) থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শ্রমিকরা এখন প্রতিষ্ঠানটির সামনে অপেক্ষা করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঠে নামার আগেই ফিফার কাছে ধাক্কা খেল ফ্রান্স

মেসিকে ‘বাজে অভিনেতা’ বলে কটাক্ষ করলেন অভিনেত্রী

তুরস্কের যৌথ উদ্যোগে ‘ড্রোন কারখানা’ নির্মাণ হচ্ছে বাংলাদেশে

বরিশালে থানা ঘেরাও, পুলিশ-স্বজন সংঘর্ষে আহত ৬

ফার্মেসি মালিককে হত্যায় ৭ জনের যাবজ্জীবন

কর্মস্থলে অনুপস্থিত, চাকরি গেল ৪ পুলিশ কর্মকর্তার

স্থানীয় নির্বাচনে ভোটকক্ষে ভোটার বাড়াল ইসি, গেজেট জারি 

শিক্ষার্থীকে উড়ন্ত বিমানে রেখেই ঝাঁপ দিয়ে প্রশিক্ষক পাইলটের আত্মহত্যা

চেকপোস্টের সামনে দুর্ধর্ষ ডাকাতি, জাপান ফেরা হলো না প্রবাসী পরিবারের

সুনামগঞ্জে আকস্মিক বন্যার আশঙ্কা, জরুরি কন্ট্রোল রুম চালু

১০

প্রধানমন্ত্রীর হাত থেকে জাতীয় পরিবেশ পদক নিলেন ঢাবি প্রো ভিসি

১১

মার্কিন হামলা উপেক্ষা করে খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের সমাগম

১২

বসুন্ধরা শপিংমলে নিম্নমানের শিশুখাদ্য ও কসমেটিক বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

১৩

আ.লীগ আমলে ক্রসফায়ারে নিহতদের তথ্য প্রকাশে লিগ্যাল নোটিশ

১৪

ফিফার নতুন নিয়মে ফাইনালে ওঠার পথ সহজ আর্জেন্টিনাসহ ৪ দলের

১৫

যুগ্মসচিব হলেন আরও ৭ কর্মকর্তা

১৬

সুনামগঞ্জে পর্যটক পরিবহনে সতর্কতা জারি

১৭

ব্রিটিশ রাষ্ট্রদূতকে জরুরি তলব ইরানের

১৮

সহকারী শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ

১৯

বিপুল ইয়াবাসহ মাদক চক্রের চার সদস্য গ্রেপ্তার

২০
X