চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৬ পিএম
অনলাইন সংস্করণ
দেবর গ্রেপ্তার

নগ্ন ছবি দিয়ে ভাবিকে ব্ল্যাকমেইল

এস এম আতিক শাহরিয়ার। ছবি : সংগৃহীত
এস এম আতিক শাহরিয়ার। ছবি : সংগৃহীত

চট্টগ্রামে গৃহবধূকে ব্ল্যাকমেইল করে ৩০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে এস এম আতিক শাহরিয়ার (১৯) নামে একজনকে গ্রেপ্তারকে করেছে সিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগ। সম্পর্কে তিনি ওই গৃহবধূর দেবর। সে চট্টগ্রামের একটি কলেজ থেকে এইচএসসি পাস করেছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) নগরীর চান্দগাঁও থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের উপপুলিশ কমিশনার আসিফ মহিউদ্দীন।

কালবেলাকে তিনি জানান, অভিযুক্ত নারী একজন গৃহিণী। তার স্বামী প্রবাসে থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মেসেঞ্জার থেকে প্রবাসী স্বামী এবং ভাবিকে ব্যক্তিগত নগ্ন ছবি এবং ভিডিও পাঠিয়ে ৩০ হাজার টাকা দাবি করে। টাকা না দিলে নগ্ন ছবি ও ভিডিও আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবের কাছে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এতে করে ভুক্তভোগী ওই নারী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে চান্দগাঁও থানায় জিডি করেন। পরে ভুক্তভোগী সিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগে অভিযোগ করেন। এরপর কাউন্টার টেরোরিজম ছায়া তদন্ত শুরু করে।

আসিফ মহিউদ্দীন জানান, ভিকটিমের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তার চাচাতো ভাই এসএম আতিক শাহরিয়ারকে জিজ্ঞাসাবাদ ও তার ডিভাইস চেক করা হয়। এসময় ফেসবুক আইডিটি তার মোবাইলে খোলা পাওয়া যায় এবং মোবাইলের গ্যালারিতে ছবিগুলো পাওয়া যায়।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে আসামি জানায়- ভিকটিমের একটি পুরোনো স্মার্ট ফোন থেকে তার কিছু ব্যক্তিগত নগ্ন ছবি ও ভিডিও পায়। পরে ফেইক ফেসবুক আইডি তৈরি করে সেসব ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একটি বিকাশ নম্বর পাঠিয়ে টাকা দাবি করে। তাকে আদালতে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান আছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কঙ্কাল

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

স্বামীর ওপর অভিমানে প্রাণ দিলেন নববধূ

টুথপেস্টের টিউবে নিচের রঙিন দাগ কেন থাকে?

গুনে গুনে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী নারী, যুবক গ্রেপ্তার

১০

পদ্মার প্রবল স্রোতে ভেসে গেলেন গৃহবধূ, আধা কিলোমিটার দূরে মিলল লাশ

১১

বরিশালে বাড়ছেই ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০

১২

আল জাজিরার বিশ্লেষণ / হরমুজ প্রণালি ও লোহিত সাগরের পর কাস্পিয়ান সাগরেও ছড়িয়ে পড়ছে ইরান যুদ্ধ

১৩

বগুড়া সিটি করপোরেশনের ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

১৪

১৮ মন্ত্রীর ‘এসকর্ট’ প্রত্যাহার, যাদের থাকছে

১৫

খুলনায় টিকিট কালেক্টরের মরদেহ উদ্ধার

১৬

এক সপ্তাহ বিদ্যুৎ শাটডাউন থাকবে কুড়িগ্রামে

১৭

ইএসডিও গবেষণা: যেসব টুথপেস্টে মেলেনি ‘মাইক্রোপ্লাস্টিক’

১৮

‘নদীতে ২৮ বার বাড়ি ভাঙছে, এখন কোথাও যাব সে উপায় নেই’

১৯

মেসিকে ছাড়াই দল ঘোষণা

২০
X