বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
নাটোর প্রতিনিধি
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

কলেজছাত্রীকে অপহরণ করা সেই ৪ জনের যাবজ্জীবন

নাটোরের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
নাটোরের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রীকে অপহরণ মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন আতিক হাসান (২২), সুমন আলী (২৩), টিপু সুলতান (৩৩) ও আবু জাফর (২৫)।সোমবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহিম আসামিদের উপস্থিতে এ রায় দেন।

মামলার এজাহারে বলা হয়, ২০১৪ সালের ১০ আগস্ট সকালে নিজ বাড়ি থেকে হেঁটে প্রাইভেট পড়তে যাচ্ছিলেন ওই ছাত্রী। এ সময় আসামিরা ছাত্রীকে অপহরণ করে মাইক্রোবাসে তুলে নিয়ে যান।

এ ঘটনায় তার পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে ব্যর্থ হন। পরে অপহৃতের চাচা বাদী হয়ে গুরুদাসপুর থানায় মামলা করেন। পরে ঘটনার ১০ দিন পরে ২০ আগস্ট নাটোর জেলা ও দায়রা জজ কোর্ট চত্বর থেকে পুলিশ অপহৃত কলেজছাত্রীকে উদ্ধার করে।

নাটোর জজ কোর্টের স্পেশাল পিপি আনিসুর রহমান জানান, মামলা দায়েরের ৯ বছর পর অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাদের সাজা দেন। জরিমানার টাকা অপহৃত পাবে বলে রায়ে বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগবিতণ্ডায় ব্রাজিল সমর্থকের নাক ফাটাল আর্জেন্টিনা সমর্থক

কোয়ার্টারে যে প্রতিপক্ষ পেল মেসির আর্জেন্টিনা

টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টারে সুইজারল্যান্ড

সকাল ৯টার মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

আর্জেন্টিনা-মিসর ম্যাচের রেফারিং নিয়ে নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ

জয়ের পর কান্নায় ভেঙে পড়লেন স্কালোনি, কথা শেষ না করেই চলে গেলেন

প্রথমার্ধের বিরতিতে গোলশূন্য কলম্বিয়া-সুইজারল্যান্ড

পিছিয়ে থেকে ফিরে আসা সহজ ছিল না : মেসি

মিশরের দ্বিতীয় গোল বাতিল নিয়ে তীব্র সমালোচনা, প্রশ্নের মুখে ভিএআর

রেফারি অন্যায় করেছেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট : জিকো

১০

এমনও রাতে মেসির চোখে কেন জল?

১১

কলম্বিয়া ও সুইজারল্যান্ডের শুরুর একাদশ

১২

৯৬ বছরের ‘অবিশ্বাস্য’ রেকর্ড ছুঁলেন মেসি

১৩

ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ‘বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস’ দিল সরকার

১৪

মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, মেসিদের পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে?

১৫

‎কক্সবাজার জেলারও বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত 

১৬

অবিশ্বাস্য প্রত্যাবর্তন আর্জেন্টিনার, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নরা

১৭

মেসির জাদুতে সমতায় আর্জেন্টিনা

১৮

বিশ্বকাপে টানা দুই পেনাল্টি মিস, লজ্জার এই রেকর্ডে নাম শুধুই মেসির

১৯

আর্জেন্টিনার জালে আরও এক গোল মিসরের

২০
X