সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:১৬ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:১১ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে গার্মেন্টকর্মীকে ধর্ষণের পর হত্যা, ধর্ষক গ্রেপ্তার

গ্রেপ্তার হওয়া আশরাফুল আলম। ছবি : কালবেলা
গ্রেপ্তার হওয়া আশরাফুল আলম। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গার্মেন্টকর্মীকে ধর্ষণের পর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আশরাফুল আলমকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রায় ঘোষণার চার দিন পর নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাবের মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার আশরাফুল আলম (৩৬) লালমনিরহাট জেলার আদিতমারী থানার মহিষখোচা গ্রামের বাসিন্দা। ঘটনার সময় তিনি সিদ্ধিরগঞ্জের সানারপাড় সাইফুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন।

নিহত গার্মেন্টকর্মী লায়লা বেগম (৩০) শরিয়তপুর জেলার গোসাইর হাট থানার দক্ষিণ ছয়গাঁও গ্রামের আলাউদ্দিন মাতাব্বরের মেয়ে। তিনিও একই এলাকার রহমান টাওয়ারের চতুর্থ তলায় ভাড়া থাকতেন।

র‌্যাব জানায়, নারায়ণগঞ্জ জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক ফরহাদ হোসেন শেখ সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে লায়লা বেগমকে ধর্ষণের পর হত্যার অপরাধে গত ৮ ফেব্রুয়ারি আশরাফুল আলমকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। পলাতক আসামি আশরাফুল আলমকে গ্রেপ্তার করতে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে তার অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাব-১১ ও র‌্যাব-১৩ যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৫ অক্টোবর ভিকটিম লায়লা বেগমকে পূর্ব পরিকল্পিতভাবে বাসায় ঢুকে ধর্ষণ করেন আশরাফুল আলম। ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে ভিকটিমের মুখে কোল বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যান। পরে ভিকটিমের ছোট ভাই ও ভাইয়ের স্ত্রী বাসায় এসে দেখেন খাটে নিহত লায়লার নগ্ন মরদেহ পড়ে আছে। তার মুখের কোল বালিশ চাপা দেওয়া।

এ ঘটনায় ভিকটিমের বড় ভাই মশিউর রহমান বাদী হয়ে আশরাফুলের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১০

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১১

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১২

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৩

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৪

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৫

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৬

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৭

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৮

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৯

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

২০
X