সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ০৩:৪১ পিএম
অনলাইন সংস্করণ

এক রাতেই চুরি হলো ৩ মোটরসাইকেল

এক ভবন থেকে তিন মোটরসাইকেল চুরি। ছবি : কালবেলা
এক ভবন থেকে তিন মোটরসাইকেল চুরি। ছবি : কালবেলা

সাতক্ষীরা পাটকেলঘাটা এলাকায় এক রাতেই তিনটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। রোববার (৯ জুলাই) গভীর রাতে পাটকেলঘাটা বাজারের সিদ্দিকিয়া মাদ্রাসা সংলগ্ন ব্যবসায়ী নিজাম ভুঁইয়ার ভবনের নিচতলার ভাড়া বাসা থেকে মোটরসাইকেলগুলো চুরি হয়।

জানা গেছে, চোর চক্র চুরির আগে ওই বাড়ির আশপাশের সব সিসি ক্যামেরা ভাঙচুর করে। পরে গেটের তালা ভেঙে পাটকেলঘাটা থানার এএসআই লিটন শেখের বাইকসহ তিনটি মোটরসাইকেল চুরি করে।

পাটকেলঘাটা থানার সহকারী উপপরিদর্শক লিটন শেখ জানান, তিনি চাকরির সুবাদে পাটকেলঘাটা সিদ্দিকিয়া মাদ্রাসার পাশে নিজাম ভুঁইয়ার বাসায় ভাড়া থাকতেন। রাতে থানার কাজ শেষে প্রতিদিনের মতো বাসায় গিয়ে ঘুমিয়ে পড়েন। ভোরে ওঠে দেখেন তিনিসহ একই অ্যাপার্টমেন্টের তরিকুল ইসলাম ও নাসির উদ্দীনের নামে দুই সরকারী কর্মকর্তার মোটরসাইকেল চুরি হয়ে গেছে।

ভূমি অফিসের কর্মচারী তারিকুল ইসলাম জানান, প্রতিদিনের মতো আমরা নিচ তলায় মোটরসাইকেল রাখি। বাড়ির নিচে কেউ থাকে না তবে গেট তালা দেওয়া থাকে। সুযোগ বুঝে রাতের কোনো এক সময় চোরেরা গেটের তালা ভেঙে আমার, পাটকেলঘাটা থানার এএসআই লিটন শেখ ও ভাড়াটিয়া নাসির উদ্দীনের মোটরসাইকেলসহ চুরি করে নিয়ে গেছে। পরে ফজরের আজানের সময় নামাজ আদায়ের জন্য ঘুম ভাঙলে বিষয়টা নজরে আসে।

তিনি আরও জানান, চোর চক্রটি সমবায় ট্রেডার্সের দোকানের তালা ভেঙে কাগজপত্র তছনছ করেছে। এ ছাড়া ক্যাশবাক্সে থাকা সামান্য কিছু টাকা, একটি ব্যাটারি, মাউস নিয়ে পালিয়ে গেছে। পরে ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটকেলঘাটা থানার ওসি শেখ মাহমুদ হোসেন বলেন, চুরির ঘটনায় সাঁড়াশি অভিযান চলছে। আশা করছি খুব দ্রুত মোটরসাইকেলগুলো উদ্ধার করা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১১

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১২

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৩

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৪

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

১৫

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

১৬

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

১৮

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

১৯

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

২০
X