কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ০৩:৪২ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৩, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

বউয়ের সঙ্গে শামীম ওসমানের নাচের ভিডিও ভাইরাল

শামীম ওসমান ও তার স্ত্রী  লিপি ওসমান। ছবি : ভিডিও থেকে সংগৃহীত
শামীম ওসমান ও তার স্ত্রী লিপি ওসমান। ছবি : ভিডিও থেকে সংগৃহীত

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের একটি নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রোববার (৯ জুলাই) রাতে ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে ওই ভিডিওটি লাইভ করেন তার ছেলে অয়ন ওসমান।

জানা গেছে, সোমবার (১০ জুলাই) শামীম ওসমান ও তার সহধর্মিণী লিপি ওসমানের ৩৬তম বিবাহবার্ষিকী। নিজেদের একই ছাদের নিচে পথচলার তিন যুগপূর্তি উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে রাত ১২টা ১ মিনিটে কেক কাটেন লিপি ওসমান।

কেক কাটার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে সেই আনন্দঘন মুহূর্তের ভিডিও প্রকাশ করেন শামীমপুত্র অয়ন ওসমান।

৫০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, শামীম ওসমান তার সহধর্মিণীর দুই কাঁধে হাত রেখে লাফানোর ভঙ্গিতে মজা করে বলছেন, ‘আহা কি মজা, আজ আমাদের বিয়ে, আজ আমাদের বিয়ে।’ অনেকটা বিস্ময় প্রকাশ করে শামীম ওসমানকে বলতে শোনা যায়, ‘৩৬ বছর একজনকে নিয়ে কাটালাম আল্লাহ! আল্লাহ!।’ এ সময় অয়ন ওসমান তার বাবা ও মাকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান।

বিবাহবার্ষিকীর কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অয়ন ওসমানের স্ত্রী ইরফানা আহমদ রাস্মী, তার ছেলে যোহা ইফরাইম ওসমান আর্জিয়ান।

সোমবার (১০ জুলাই) দুপুরে শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের ফেসবুক পেজে দেখা যায়, ‘হ্যাপি অ্যানিভার্সারি আব্বু আম্মু’ লিখে ১১ ঘণ্টা আগের ওই লাইভ ভিডিওটি ৩ লাখ ৪৩ হাজার বার দেখা হয়েছে। কমেন্ট করেছেন সাড়ে ৫ হাজারেরও বেশি মানুষ। প্রতিক্রিয়া এসেছে প্রায় ৩০ হাজার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে গোটা লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১০

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১১

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১২

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১৩

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১৪

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১৫

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৬

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১৭

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১৮

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১৯

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

২০
X