পাটগ্রাম (লালমনিহাট) প্রতিনিধি
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ভুটানের পাথরবোঝাই ট্রাকে ভারতীয় কাপড় জব্দ

বিজিবির হাতে জব্দ ভারতীয় কাপড়সহ ট্রাক। ছবি : কালবেলা
বিজিবির হাতে জব্দ ভারতীয় কাপড়সহ ট্রাক। ছবি : কালবেলা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে বৈধপথে অবৈধ পন্থায় ভুটানের পাথরবোঝাই একটি ট্রাক থেকে অবৈধভাবে আনা ভারতীয় কাপড় জব্দ করেছে রংপুর-৬১ বিজিবির (তিস্তা ব্যাটালিয়ন) সদস্যরা।

এ সময় ট্রাকটিও জব্দ করা হয়। তবে ভারতীয় ওই চালককে আটক করতে পারেনি বিজিবি।

রোববার (১৮ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে অভিযান চালিয়ে ট্রাকটি জব্দ করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী স্থলবন্দর কোম্পানি কমান্ডার সুবেদার মো. আবুল কাশেম।

বিজিবি, পুলিশ, কাস্টমস, স্থলবন্দর কর্তৃপক্ষ ও স্থানীয় ব্যবসায়ী সূত্র জানায়, রংপুরের কঁকিপাড়া (ধাপ) এলাকার মেসার্স তানজিনা এন্টারপ্রাইজের প্রোপাইটর মো. হেদায়েতুল ইসলাম ভুটানের সামছি জেলার ধামধুম এলাকার মেসার্স জননী ট্রেডার্সের প্রোপাইটর সনদ মজুমদারকে পাথর আমদানির এলসি দেন। গত ১৭ ফেব্রুয়ারি তারিখের ৩৬৭১ নম্বর বিল অব এন্ট্রির মাধ্যমে দুই ট্রাকে ৮৯ হাজার ৩৪০ কেজি ভুটানি বোল্ডার পাথর নিয়ে বুড়িমারী স্থলবন্দরে প্রবেশ করে।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে বুড়িমারী স্থলবন্দর বিজিবির একটি টহল দল অভিযান চালিয়ে ভারতীয় ট্রাকটি জব্দ করে ক্যাম্পে নিয়ে যায়। পরে ট্রাক থেকে পাথর নামিয়ে ১২ বেল ভারতীয় কাপড় উদ্ধার করা হয়। এসব কাপড় ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে পাঠানো হয়েছে।

রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী স্থলবন্দর কোম্পানি কমান্ডার সুবেদার আবুল কাশেম বলেন, গোপন সংবাদের বিষয়ে নিশ্চিত হয়ে টহলদলকে সঙ্গে নিয়ে কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটি জব্দ করে ক্যাম্পে নিয়ে আসা হয়। গতকাল রাতেই ট্রাকটি বুড়িমারী স্থলবন্দর কাস্টমসের গেটপাস নিয়ে ওই এলাকায় ট্রাকটি খালাসের জন্য নিয়ে যায় চোরাকারবারী চক্রের সদস্যরা।

তিনি আরও বলেন, কাপড়ের বেলগুলো ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে পাঠানো হয়েছে। সেখানে বেলগুলো খুলে গণনা করে সিজার লিস্ট শেষে জব্দ তালিকা ও সিজার লিস্ট অনুযায়ী কাস্টমসে জমা করে পাটগ্রাম থানায় নিয়মিত মামলা রুজু করা হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে অফিশিয়াল সিলেকশনে ‘মাটি’

এনসিপির পথসভার কাছে মিলল বোমাসদৃশ বস্তু

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আলোচনায় বসছে ইসি

উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো

মার্কেন্টাইল ব্যাংকের ‘নয়াবাজার শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তর

জুনিয়র এনটিআরের সিনেমায় ইউরোপিয়ান ধামাকা

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

এতিমদের বরাদ্দের চালে নয়ছয়, অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

পদ্মা সেতুতে ইটিসির নতুন মাইলফলক, ১০ কোটি টাকা ছাড়াল টোল আদায় 

১০

ফেনীতে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মালামাল জব্দ 

১১

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী বাড়াল সরকার

১২

অফিসার পদে চাকরির সুযোগ, বেতন ৬০ হাজার টাকা

১৩

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল

১৪

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

১৫

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

১৬

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

১৭

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে

১৮

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের সভা

১৯

ম্যানেজার পদে চাকরি, বয়স ৪৫ হলেও করা যাবে আবেদন

২০
X