সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০৪ পিএম
অনলাইন সংস্করণ

পত্রিকার এজেন্টকে মেরে মাথা ফাটিয়ে দিলেন ভাইস চেয়ারম্যান

সিরাজগঞ্জ জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
সিরাজগঞ্জ জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

সিরাজগঞ্জের বেলকুচিতে পত্রিকার এজেন্ট দৌলত মন্ডল ও তার ছেলের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে ‍উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলীর বিরুদ্ধে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে দৌলত মন্ডলের বাড়িতে হামলা চালিয়ে তাকে মারধর করে এবং পরে দোকানে গিয়ে তার ছেলে মোমিনকে মেরে মাথা ফাটিয়ে দেয়। এর আগেও গত ৯ জানুয়ারি ভাইস চেয়ারম্যান ইউসুফের নেতৃত্বে দৌলত মন্ডল ও তার ছেলেকে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি মামলাও রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আরমানের ফেক্সিলোডের দোকানে এসে হামলা চালায় এমপি মমিন মন্ডল সমর্থক উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলীর ভাই আব্দুল মান্নান। এ সময় উভয়ের মধ্যে মারামারি হলে দুজনেই আহত হন। এরপরই ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী দলবল নিয়ে দৌলত মন্ডলের বাড়িতে গিয়ে তাকে মারধর করেন এবং পরে দোকানে এসে দৌলত মন্ডলের ছেলে মোমিন মন্ডলকে মারধর করেন।

পত্রিকার এজেন্ট দৌলত মন্ডল বলেন, আজ দুপুরের দিকে হঠাৎ করেই ভাইস চেয়ারম্যান ইউসুফ আলীর নেতৃত্বে একদল দুর্বৃত্ত আমাকে ডেকে বাড়ির বাইরে নিয়ে মারধর করে। এরপর চালা এলাকায় আমার দোকানে গিয়ে ছেলে মোমিনকে মেরে মাথা ফাটিয়ে দেয়।

পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা বলেন, সংসদ নির্বাচনের জের ধরে এর আগেও আরমানকে মারধর করা হয়েছিল। এ ঘটনায় ভাইস চেয়ারম্যানের ভাই মান্নানের বিরুদ্ধে মামলা হয়। আজকে আব্দুল মান্নান আবারও হামলা চালায় আরমানের ওপর। এ সময় দুজনের মধ্যে মারামারি হয়। দুজনেই আহত হন। পরে ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে দৌলত মন্ডল ও তার ছেলের ওপর হামলা করা হয়।

বেলকুচি থানার ওসি মো. আনিসুর রহমান জানান, আরমান ও মান্নানের মারামারির কথা শুনেছি। তারা দুজনেই হাসপাতালে ভর্তি আছেন। দৌলত মন্ডল ও তার ছেলের ওপর হামলার বিষয়ে এখনো কেউ অভিযোগ দেয়নি। তবে আমাদের টিম ঘটনাস্থলে রয়েছে। সকল বিষয় তদন্ত চলছে।

এ বিষয়ে বেলকুচি উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলীকে কয়েকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই শহীদের জননীর কান্নায় আবেগাপ্লুত প্রধানমন্ত্রী

সিলেটে ৫ হাজার কোটি টাকার সড়ক ও ড্রেনেজ প্রকল্প অনুমোদন: বাণিজ্যমন্ত্রী

রাজধানীতে ব্যাপক বৃষ্টির আভাস, বিভিন্ন অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা

জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক ছাত্রলীগ নেতা আটক

কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেল নারীর

ঘানায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪

জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রি, গ্রেপ্তার ২

শেষ ষোলোর মহারণের আগেই ফরাসি শিবিরে দুঃসংবাদ

খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে দ্বিতীয় দিনেও তেহরানে ছুটছে মানুষ

পায়রায় ৩ নম্বর সতর্কতা সংকেত

১০

জুলাই নিয়ে কটাক্ষ / শাওন-মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

১১

ভারত থেকে আসা ১৬ ড্রাম ইউএসপি কেমিকেল জব্দ করল বিজিবি

১২

মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১৩

ভাঙ্গা স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে হত্যা মামলা, বিলুপ্ত কমিটি

১৪

খামেনির জানাজায় আসা তীর্থযাত্রীদের জন্য ৫ হাজারের বেশি স্কুল খুলে দিল ইরান

১৫

‘অ্যান্টি টেররিজম’ ও ‘কাউন্টার টেররিজমের’ হচ্ছে নতুন নাম, বাড়ছে দায়িত্ব

১৬

শত কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

১৭

দেশে বাড়ছে জ্বালানি তেলের মজুত

১৮

পে-স্কেলের গেজেট নিয়ে নতুন বার্তা, কোন গ্রেডের বেতন কত

১৯

ঘর পোড়ার মধ্যে আলু পোড়া

২০
X