সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২৪ পিএম
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২৮ পিএম
অনলাইন সংস্করণ

পরকীয়া করতে গিয়ে মারধরের শিকার আ.লীগ কর্মী

আটক আ.লীগ কর্মী পারভেজ মিয়া। ছবি : কালবেলা
আটক আ.লীগ কর্মী পারভেজ মিয়া। ছবি : কালবেলা

জামালপুরের সরিষাবাড়ীতে পরকীয়া করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন পারভেজ নামের এক যুবক। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। বিষয়টি নিশ্চিত করেছেন পৌর ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোশারফ হোসেন।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৯টায় পৌরসভার বাউসী চন্দনপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই আওয়ামী লীগ কর্মীকে আটক করে চড় থাপ্পড় দিয়ে পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসী।

স্থানীয়রা জানান, পৌরসভার বাউসী চন্দনপুর এলাকার হেলাল ফকিরের ছেলে এক সন্তানের জনক মো. পারভেজ মিয়া একই এলাকার মৃত তাজুল ইসলাম তাজুর (বিধবা) স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলে। মঙ্গলবার রাতে সেই বিধবার ঘর থেকে এলাকাবাসী তাদের হাতেনাতে ধরে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

এ ঘটনায় ওই বিধবা নারী দাবি করে বলেন, পারভেজ তাদের এলাকার ছেলে এবং সম্পর্কে তার দেবর হয়। তার স্বামী সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পর পারভেজ বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে তার সঙ্গে সম্পর্ক করার চেষ্টা করেন। একপর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। পারভেজ আমার সম্মান নষ্ট করেছে। এখন আমাকে তার বিয়ে করতে হবে। তা না হলে আমি সমাজে মুখ দেখাতে পারব না।

এদিকে অভিযুক্ত পারভেজ মিয়া বলেন, এ ঘটনা পরিকল্পিত এবং সাজানো। আমাকে ফাঁসানো হয়েছে। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম। সে সময় আমাকে ডেকে নিয়ে ঘরে আটকে রেখে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়া হয়। আমার স্ত্রী সন্তান রয়েছে। আমি ওই নারীকে কখনোই বিয়ে করব না। প্রয়োজনে আমি জেল খাটব।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ওসি মো. মুশফিকুর রহমান বলেন, গতকাল রাতে বিধবা নারীর ঘরে সংগোপনে গিয়ে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। রুজুকৃত মামলায় আজ বিকেলে আদালতে আসামিকে সোপর্দ করা হয়েছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলছাত্রী হত্যা: গণপিটুনিতে নিহত সন্দেহভাজন নারী

সরকারি মালামাল চুরি, কালবেলায় সংবাদ প্রকাশের পর থানায় মামলা

সরকারি হাসপাতালই মানুষের একমাত্র ভরসার জায়গা হতে হবে: প্রধানমন্ত্রী

ইয়াবা মামলায় দুজনের যাবজ্জীবন

হাতীবান্ধা থানার ওসির অপসারণ দাবিতে জামায়াতের বিক্ষোভ

‘২৪ জুলাই দেখা হবে’, ভিডিও বার্তায় ঢাকার ভক্তদের আতিফ

শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার

অতিবৃষ্টিতে পানির নিচে বগুড়ার ফসলি জমি

প্রক্সির সহায়তায় নিয়োগ, যোগদান করতে এসে কারাগারে ৪ জন

বিচারপ্রার্থীর মামলা সঠিকভাবে আদালতে উপস্থাপনের আহ্বান প্রধান বিচারপতির

১০

কুকুরেয়ার প্লাস্টিকের ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’! আসল রহস্য কী?

১১

আলিফ হত্যা: সাক্ষ্য দিতে গিয়ে আদালতে কান্নায় ভেঙে পড়লেন আইনজীবী

১২

আর্জেন্টিনার হারে মেসির পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

১৩

সিএসইতে এ বি সিদ্দিকের স্মরণসভা

১৪

নদীতে বিলীন বসতভিটার অর্ধেক, আশ্রয় হারানোর শঙ্কায় পরিবার

১৫

স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান

১৬

বিআরবি হসপিটালস লিমিটেডে আইভিএফ সেন্টারের সাফল্য উদযাপন

১৭

৯৯৯-এ ফোন: দুর্গম ঝরনায় যাওয়া ১০ শিক্ষার্থী উদ্ধার

১৮

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক / হজে ব্যাকঅ্যাপ আবাসন ১ শতাংশ রাখার অনুরোধ বাংলাদেশের

১৯

এই শিরোপা ফিরিয়ে আনতে সবকিছু উজাড় করে দেব: নিকো পাজ

২০
X